এক্সপ্লোর

বৈধ কারণে যাঁরা বাতিল নোট জমা দিতে পারেননি, তাঁদের ফের সুযোগ দেওয়া যায় কিনা, কেন্দ্রকে খতিয়ে দেখতে বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: নিতান্ত উপায় না থাকায়, বৈধ কারণে যাঁরা বাতিল ৫০০, ১০০০ টাকার নোট ঘোষিত সময়সীমার মধ্যে জমা দিতে পারেননি, তাঁদের আর একটা সুযোগ দেওয়া যায় কিনা, সে ব্যাপারে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ককে ভেবে দেখার জন্য দু সপ্তাহ সময় দিল সুপ্র্রিম কোর্ট। জনৈক সুধা মিশ্রের পেশ করা আবেদন সহ একগুচ্ছ পিটিশনের শুনানিতে বেঞ্চ এই অভিমত জানায়। সুধা দেবীর আবেদন, কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি বাতিল নোট জমা দিতে না পারায় তাঁকে একটা সুযোগ দেওয়া হোক। প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ বলেছে, এমন তো হতেই পারে যে, কেউ নিজের টাকা হারিয়ে ফেলেছেন। ধরা যাক, নোট বদল যখন চলছিল, তখন কেউ জেলে ছিলেন। এঁরা কেন বাদ পড়লেন, সেটাই আমরা জানতে চাইছি। কেন্দ্রের প্রতিনিধি হয়ে আসা সলিসিটর জেনারেল রঞ্জিত কুমারকে সরকারি নির্দেশ জানতে বলেছে বেঞ্চ। সত্ নাগরিকের দুর্ভোগে পড়া উচিত নয় বলে অভিমত জানান বিচারপতিরা। প্রতিটি কেস খতিয়ে দেখে সেই অনুসারে বাতিল টাকা জমা দেওয়ার সুযোগ দেওয়ার ব্যাপারে সরকারের নির্দেশ চাইতে সময় দেওয়ার আবেদন করেন সলিসিটর জেনারেল। গত বছরের ৮ নভেম্বর সন্ধ্যায় আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতারাতি ৫০০, ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করে ৩০ ডিসেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা দিয়ে বদলে নেওয়া যাবে বলে ঘোষণা করেন। পাশাপাশি আশ্বাস দেন, ওই সময়সীমার মধ্যে বদলে না ফেললেও ২০১৭-র ৩১ মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কে বাতিল নোট জমা দেওয়ার সুযোগ মিলবে। তবে এজন্য কিছু নিয়ম মানতে হবে। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদলে সরকার জানিয়ে দেয়, ৩০ ডিসেম্বরই অবৈধ নোট বদলের শেষদিন, তারপর সুযোগ পাবেন শুধু তাঁরা, যাঁরা বিদেশে রয়েছেন এবং নোটবদলের সময়কালের মধ্যে দুর্গম, প্রত্যন্ত এলাকায় ডিউটিতে থাকা নিরাপত্তাকর্মীরা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও ৩০ ডিসেম্বরের পর বাতিল নোট জমা দিতে না দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে পিটিশনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget