এক্সপ্লোর

নোট বাতিলের ফলে জিডিপি ১০ শতাংশে পৌঁছে যাবে, দাবি কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রীর

নয়াদিল্লি: আর্থিক ক্ষেত্রে গতি আনবে নোট বাতিলের সিদ্ধান্ত। এর ফলে গড় অভ্যন্তরীন উত্পাদন (জিডিপি) ১০ শতাংশে পৌঁছে যাবে। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী অর্জুন মেঘাওয়াল। অর্থপ্রতিমন্ত্রী বলেছেন, পরবর্তী দুটি ত্রৈমাসিকে আর্থিক কার্যকলাপ ক্ষতিগ্রস্ত হবে বলে কিছু অর্থনীতিবিদ পূর্বাভাস দিয়েছেন। কিন্তু আমার বিশ্বাস, বড় টাকার দুটি নোট বাতিলের ফলে জিডিপি ২ শতাংশ বাড়বে। এক্ষেত্রে যুক্তি হিসেবে মেঘাওয়াল বলেছেন, এমন অনেক আর্থিক লেনদেন রয়েছে যেগুলি আর্থিক কার্যকলাপ হিসেবে ধরা হয় না। নোট বাতিলের ফলে আর্থিক কার্যকলাপের পরিধি বাড়বে এবং তা জিডিপি-তে যুক্ত হবে। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ নোট বাতিলের রূপায়ণকে 'পর্বতপ্রমাণ অব্যবস্থা ও সংগঠিত লুঠ' বলে মন্তব্য করেছেন। এর জবাবে মেঘাওয়াল বলেছেন, মনমোহন তো সরকারের বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, যোজনা কমিশনের প্রধান ছিলেন তিনি। ১০ বছর দেশের প্রধানমন্ত্রীও ছিলেন। এরপরও তিনি এই সব গুরুত্বপূর্ণ দফতরগুলি অব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারলেন না কেন? এই ইস্যুতে সরকারকে বিরোধীদের আক্রমণ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মেঘাওয়াল বলেছেন, গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আগামী ৫০ দিন এর ফলে মানুষের কিছু সমস্যা হবে। কিন্তু তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। নোট বদল প্রক্রিয়ার রূপায়নে সরকারের ব্যর্থতা নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। সেই অভিযোগ খারিজ করে অর্থপ্রতিমন্ত্রী বলেছেন, কালো টাকা মোকাবিলায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে সরকার। এছাড়াও আয় ঘোষণা প্রকল্প সহ প্রস্তুতি হিসেবে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু এটিএম মেশিনগুলি আগে থেকেই রিক্যালিব্রেট করা শুরু করলে নোট বাতিলের সিদ্ধান্তের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখা সম্ভব হত না।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget