এক্সপ্লোর

অনন্তনাগে বাসভর্তি অমরনাথ যাত্রীদের জীবন বাঁচিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পেলেন গুজরাতের বাসচালক শেখ সেলিম গফুর

নয়াদিল্লি: সাহসিকতার জন্য দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার 'উত্তম জীবন রক্ষক পদক' পেলেন গত বছর অনন্তনাগে সন্ত্রাসবাদীদের গুলির মুখেও অসম সাহস দেখিয়ে বাসভর্তি অমরনাথ যাত্রীদের প্রাণ বাঁচানো গুজরাতের বাসচালক শেখ সেলিম গফুর। ১০ জুলাই অনন্তনাগে তীর্থযাত্রীবাহী বাস লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা ঝাঁকে ঝাঁকে গুলি ছুঁড়লে সাত অমরনাথ যাত্রী নিহত হন, ১৪ জন জখম হন। তবে তার মধ্যেই নিজের প্রাণ বাজি রেখে বাসটি চালিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে ৫২ যাত্রীকে রক্ষা করেন গফুর। তাঁরা অক্ষত থাকেন। আগামীকাল সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে গফুরকে এজন্য পুরস্কারের জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শৌর্য্য, সাহসিকতার জন্য সর্বোচ্চ সম্মান হিসাবে নাগরিকদের দেওয়া হয় সর্বোত্তম জীবন রক্ষা পদক। গফুর বিরল উপস্থিত বুদ্ধি, সাহসের পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রক। গফুরকে পরে এক বিশেষ অনুষ্ঠানে এক লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হবে। এবার সব মিলিয়ে ১০৭টি পুলিশি সাহসিকতা মেডেল দেওয়া হচ্ছে পুলিশ জওয়ানদের। সবচেয়ে বেশি ৩৮টি মেডেল পাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ৩৫টি পদক পাচ্ছে সিআরপিএফ। পরিসংখ্যানে প্রকাশ, সবচেয়ে বেশি সাহসিকতা পদক পাচ্ছেন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযানে যুক্ত নিরাপত্তা জওয়ানরা। উত্তরপূর্ব ভারত ও মাওবাদী সমস্যা কবলিত অঞ্চলে কর্মরত জওয়ানরা পাচ্ছেন ৩৫টি সাহসিকতার মেডেল। মরনোত্তর সাহসিকতা পুরস্কার দেওয়া হল সাত শীর্ষ পুলিশ অফিসারকে। এঁদের মধ্যে আছেন ছত্তিশগড় পুলিশের ৬ জওয়ান যাঁরা সুকমার চিন্তনগুফায় মাওবাদী দমন অভিযানে প্রাণ দিয়েছেন। সিআরপিএফের এএসআই নন্দকিশোর প্রসাদ ২০১৬-য় ৩ জুন বিএসএফ জওয়ানদের নিয়ে যাওয়া বাসে হামলা চালিয়েছিল এক জঙ্গি। মোকাবিলায় সাহসিকতার নজির গড়ে পুলিশ মেডেল পেয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget