এক্সপ্লোর

মদ্যপ গাড়ির চালক, দিল্লির রাস্তায় ধাক্কা একাধিক ব্যক্তিকে, মৃত ২, আহত ১

নয়াদিল্লি: রবিবার রাতে উদ্দাম পার্টি করে বাড়ি ফিরছিল ২১ বছরের তরুণ পশ্চিম দিল্লির জনকপুরীর বাসিন্দা রিশভ। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল রিশভ। নেশার ঘোরে সোমবার ভোররাতে তার হন্ডা সিটির আঘাতে রাস্তায় দুজন পথচারীর মৃত্যু হয়, গুরুতর জখম এক। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে রিশভ তার বাবার হন্ডা সিটি-টা চালাচ্ছিল। ভোর রাতে ঘন্টায় প্রায় ১০০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিল রিশভ। মাত্র দেড় কিলোমিটারের মধ্যে তার গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু হয়, আহত একজনের অবস্থা এখন আশঙ্কাজনক। পুলিশের দাবি রিশভের গাড়িতে প্রথম আক্রান্ত হন ৪০ বছর বয়সি সরকারি কর্মচারী কামেশ্বর প্রসাদ। তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। ঝড়ের গতিতে এসে রিশভের গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলে। এরপরও থামে না রিশভ। তারপর সে ৪০ বছর বয়সি সন্তোষকে ধাক্কা মারে। তিনি এলাকার বাসিন্দাদের গাড়ি পরিস্কার করছিলেন। এরপর ভুল রাস্তায় ঢুকে পড়ে রিশভের গাড়ি ধাক্কা মারে ৬৭ বছর বয়সি অশ্বীন আনন্দকে। তিনি পেশায় জমি-বাড়ির দালালি করেন। তিনিও এক প্রতিবেশীর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, অশ্বীন আনন্দ দূর থেকে গতিমান গাড়িটিকে দেখে ফুটপাতে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু চোখের পলকে গাড়িটি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। বেশ কিছুদূর গিয়ে পুলিশ রিশভকে গাড়ি সহ ধরে ফেলে। পুলিশের দাবি, তাঁরা যখন রিশভকে গাড়ি থেকে বের করছিলেন, তখন সে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেও ছিল না। গাড়ির ধাক্কায় আহত সন্তোষের অবস্থাও আশঙ্কাজনক। ব্যবসায়ীর পুত্র রিশভ, দিল্লিতে একটি সরকারি কলেজে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। দেখুন ভিডিওতে ঘটনাটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget