এক্সপ্লোর

আজ তুমি আমায় হাতে পেয়েছ, অভিনন্দন! আত্মসমর্পণের অফার উড়িয়ে অফিসারকে বলে দুজানা

শ্রীনগর: গতকাল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে খতম হওয়ার আগে নিরাপত্তাবাহিনীর আত্মসমর্পণের অফার প্রত্যাখ্যান করে আবু দুজানা। কুখ্যাত এই লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীর সঙ্গে নিরাপত্তাবাহিনীর এক অফিসারের টেলিফোনে বাক্যবিনিময়ের রেকর্ডিং অনুযায়ী, সে বলে, আমি কেন আত্মসমর্পণ করব? আমি ঘর ছেড়েছি শহিদ হব বলেই। আজ না হয় কাল, আমার মৃত্যু হবেই। নাম জানা যায়নি ওই অফিসারের। তিনি দুজানাকে তার বাবা-মা, স্ত্রীর কথা মনে করিয়ে আত্মসমর্পণে রাজি করাতে চেষ্টা করেন। কিন্তু সে বলে দেয়, আমি বিবাহিত নই। বিয়ে করেছি বলে প্রোপাগান্ডা চলছে। বাবা-মাকে যেদিন ছেড়ে এসেছি, সেদিন থেকে ওরা আমার কাছে মৃত। ওই অফিসার দুজানাকে বলেন, সে যেন মনে রাখে কাশ্মীরের সমস্যার অন্তরালে একটা 'ছক' রয়েছে। দুজানা জবাব দেয়, আমার সিস্টেমটা জানা আছে। সব বুঝি। কেউ খেলা খেলতে চাইলে আমি কী করতে পারি? আমায় নিজের পথে চলতে হবে। তবে দুজানা হেসে ওঠে যখন অফিসারটি তাকে বলেন, কত দূর থেকে তাকে ধরতে এসেছেন তিনি! এমনকী সে অফিসারের ভাল-মন্দ খবরাখবরও নেয়। বলে, বহু বছর বাদে তাঁর সঙ্গে কথা হচ্ছে। দুজানা তাঁকে মজা করে বলে, আমরা যখন সিপাই-চোর খেলতাম, কখনও তোমরা জিততে, কখনও আমরা। আজ তুমি আমায় হাতে পেয়েছ, অভিনন্দন। পাল্টা ওই অফিসার বলেন, তিনি স্রেফ নিজের কাজ করছেন। দুজানা বলে, আমিও আমার কর্তব্য় পালন করব। অফিসার দুজানাকে বলেন, কেউই অকারণে কাউকে মারতে চায় না। দুজানা বলে, তা বটে, তবে আমার খবর যে-ই তোমাকে দিয়ে থাকুক, সে আমার মৃত্যু চায়। শুনে রাখ, আমি ধরা দিতে পারব না, জানি আমার প্রতি তোমার কোনও বিদ্বেষ নেই, তুমি তোমার কাজ করছি, যেমন আমিও আমারটা করছি। তুমি তোমার কর্তব্য় কর, আমার ভাগ্য়ে যা লেখা আছে, আল্লাহ সেটাই করবেন। অফিসার তাকে বলেন, সে যা করছে, সেটা জিহাদ নয়, দুজানার জবাব, চলো ইয়ার, কী আর করা যাবে? অফিসার তাকে আশ্রয় নেওয়া বাড়ি থেকে বেরিয়ে ধরা দিতে বলেন, মন্তব্য় করেন, এতে রক্তপাত বন্ধ হবে। দুজানা বলে, আমি কখনই রক্তপাতে প্ররোচনা দিইনি, সবাই জানে। এরপরই ফোন কেটে দেয় সে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget