এক্সপ্লোর

'সঠিক সময় ব্যবস্থা নেওয়ার কারণেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কম' জানালেন হু এর রিজিওনাল ডিরেক্টর

'সঠিক সময় ব্যবস্থা নেওয়ার কারণেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম', জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর রিজিওনাল ডিরেক্টর ডঃ পুনম ক্ষেত্রপাল সিংহ।

নয়াদিল্লি: 'সঠিক সময় ব্যবস্থা নেওয়ার কারণেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম', জানালেন  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর রিজিওনাল ডিরেক্টর ডঃ পুনম ক্ষেত্রপাল সিংহ। করোনার কবলে বিশ্বের প্রায় প্রত্যেক দেশ। চিনের পর মারণ ভাইরাসের থাবায় পর্যুদস্ত ইতালি, আমেরিকা। অন্যান্য দেশেও কমবেশি প্রভাব ছড়িয়েছে কোভিড ১৯। তবে তুলনামূলকভাবে ভারতে আক্রান্তের সংখ্যা কম। এজন্য ভারতের সঠিক সময়ে লকডাউন ঘোষণা করাকেই কৃতিত্ব দিচ্ছেন পুনম ক্ষেত্রপাল সিংহ। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে পুনম বলেন, ‘ভারতে খুব সামান্য সংখ্যক আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই লকডাউন করা হয়েছে। এটা ভীষণ দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত। কারণ এতে করে ভারতীয়রা বুঝে গিয়েছে এই প্রবল পরাক্রমশালী শত্রুকে নির্মূল কীভাবে করতে হবে। এতে গোষ্ঠী সংক্রমণ প্রতিহত করাও সম্ভব হয়েছে কিছুটা। পাশাপাশি স্থানীয়ভাবে প্রস্তুতির সময় পাওয়া গেছে।’ এ ব্যাপারে ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকার চেয়ে ভারতকে এগিয়েই রেখেছেন তিনি। লকডাউন সম্পর্কে  রিজিওনাল ডিরেক্টর বলেন, 'ধীরে ধীরে লকডাউন তোলা উচিত। আক্রান্তের সংখ্যা কমলেও ধাপে ধাপে লকডাউন তোলাই উচিত সিদ্ধান্ত। তবে বজায় রাখতে হবে ক্রমাগত টেস্ট, আইসোলেশন। চালু রাখতে হবে মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতার প্রচারও।' করোনার পরীক্ষার ফলাফল যাতে তাড়াতাড়ি আসে ও কিটের যথাযথ সংরক্ষণের দিকে নজর দেওয়ার কথাও বলেন তিনি। সেই সঙ্গে তিনি এও জানান, প্রচুর পরিমাণে নমুনা আসার ফলে সঠিকভাবে টেস্ট করে বেশ কঠিন হয়ে পড়ছে। প্রশ্নের মুখে পড়ছে ল্যাবরেটারি সংরক্ষণও। তাড়াতাড়ি টেস্টের জন্য পুল টেস্টিং পদ্ধতির কথাও বলেন তিনি। শোনা গিয়েছিল, বেশি তাপমাত্রায় নষ্ট হয়ে যেতে পারে করোনা ভাইরাস। তবে এই নিয়ে আশার আলো দেখাতে পারেননি পুনম ক্ষেত্রপাল সিংহ। তিনি জানান, বেশি তাপমাত্রায় ভাইরাসের কর্মক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget