এক্সপ্লোর

জনজীবনের প্রতিটি স্তরে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করা প্রত্যেক ভারতবাসীর মৌলিক কর্তব্য, মন কি বাত ভাষণে মোদী

নয়াদিল্লি: সমাজ বা অর্থনীতি, যেখানেই হোক, জনজীবনের সর্বস্তরে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করা প্রত্যেক ভারতবাসীর মৌলিক কর্তব্য বলে অভিমত জানালেন নরেন্দ্র মোদী। তিনি জানান, নতুন ভারতের স্বপ্নে সেই মহিলারাও আছেন, যাঁরা শক্তিশালী, ক্ষমতাশালী, উন্নয়নে পুরুষেরই সমান ভাগীদার। রবিবার মাসিক মন কি বাত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আজ নারী শক্তি বলতে বোঝানো হয়, নারীর আত্মবিশ্বাস, ভিতরের শক্তিকে, যা তাকে আত্মনির্ভরশীল করে তোলে। প্রধানমন্ত্রী বলেন, মহিলারা শুধু এগিয়েই যায়নি, সমাজ ও দেশকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। আজ দেশ নারী উন্নয়নের রাস্তায় আটকে নেই, মহিলাদের নেতৃত্বে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন প্রসঙ্গে তিনি স্বামী বিবেকানন্দের কথাও উল্লেখ করেন, যিনি বলেছিলেন, 'নিখাদ নারীত্ব' মানে একেবারে 'আদর্শ স্বাধীনতা'। মোদী বলেন, আমরা সেই ঐতিহ্যের অংশ যেখানে পুরুষের উল্লেখ করা হয় মায়ের পরিচয়ে। যেমন, যশোদা-নন্দন, কৌশল্যা নন্দন, গান্ধারী পুত্র ইত্যাদি। আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতে পালিত হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী সত্যের জন্য 'নিরন্তর অনুসন্ধান'-এর ওপর গুরুত্ব দেন। বলেন, বৈজ্ঞানিক আবিষ্কার, উদ্ভাবনের পিছনে মূল কথা, আসল অনুপ্রেরণা এটাই। কেন, কী, কীভাবে, এইসব প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত থেমে গেলে চলবে না কখনও। ৪ মার্চ জাতীয় নিরাপত্তা দিবসের প্রাক্কালে সুরক্ষা প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করে মোদী বলেন, প্রতিদিনের জীবনে সুরক্ষা সম্পর্কে যদি আমরা সচেতন না হই, একটি নির্দিষ্ট মান বজায় রাখতে না পারি, তবে বিপর্যয়ের সময় পরিস্থিতি খুবই কঠিন হতে পারে। লোকে নিরাপত্তা সংক্রান্ত সাইনবোর্ডের নির্দেশ তাকিয়ে দেখে, কিন্তু প্রায়ই তা উপেক্ষা করে বলে জানিয়ে খেদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কথা ছেড়েই দিন, বেশিরভাগ দুর্ঘটনাই ঘটে যায় আমাদেরই কোনও না কোনও ভুলে। আমরা সতর্ক থেকে যদি নির্দিষ্ট বিধিনিয়মগুলি মেনে চলি, তবে শুধু নিজেদের জীবনই রক্ষা করতে পারব না, সমাজে বিপদ ডেকে আনা বিপর্যয়গুলিও রুখে দিতে সফল হব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget