এক্সপ্লোর

Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে

Aroop Biswas-Swarup Biswas: অরূপ ও স্বরূপ বিশ্বাসের সাধের সুরুচি সঙ্ঘে পুজো তো হতই, পাশাপাশি সারাবছরই এই দুই ভাই ক্লাব জুড়ে রাখতেন বলে অভিযোগ।

পার্থপ্রতিম ঘোষ, নিউ আলিপুর: গ্রেফতার স্বরূপ, মেসিকাণ্ডে অরূপের বিরুদ্ধে FIR. অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে।ভাঙল ক্লাবের তালা, ফ্লেক্স, বাঁশের কাঠামো। 

অরূপ (Aroop Biswas) ও স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সাধের সুরুচি সঙ্ঘে পুজো তো হতই, পাশাপাশি সারাবছরই এই দুই ভাই ক্লাব জুড়ে রাখতেন বলে অভিযোগ। স্থানীয়রা অভিযোগ করেছেন এখানেই না না অনৈতিক কাজকর্ম করা হত। গতকালই স্বরূপ বিশ্বাস যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগকারিণী যে অভিযোগ করেছিলেন সেখানেও এই সুরুচি সঙ্ঘের নাম উঠে এসেছিল। তিনি জানিয়েছিলেন যে নিউ আলিপুরের এই সুরুচি সঙ্ঘেই তাঁকে ডাকা হয় এবং সেখানে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়।

এরপরে আজ সুরুচি সঙ্ঘের যেখানে পুজো করা হত, সেই জায়গাতেই জনরোষে আছড়ে পড়ে। ঘটনাস্থলে উত্তেজনার মাঝে ইতিমধ্যেই পুলিশ এসে উপস্থিত হয়েছে। সুরুচির এই ক্লাবে ছোট ছোট একাধিক ঘর রয়েছে, রয়েছে স্টোর রুম। এলাকার সাধারণ জনগণ মনে করছে সুরুচি সঙ্ঘের ওই ঘরগুলিতে না না অনৈতিক কাজকর্ম হত, তাই সেই ঘরগুলির চাবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে পুলিশ সবটা খতিয়ে দেখতে পারে। 

আরও পড়ুন:- রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা 

প্রসঙ্গত উল্লেখ্য, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই গতকাল নিউ আলিপুর থানার সামনে সাধারণ মানুষের প্রাক্তন মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভের উগরে দেন। নিউ আলিপুর থানার ভিতরে স্বরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই থানার বাইরে ভিড় জমাতে শুরু করে স্থানীয়রা। প্রত্যেকেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন। তোলাবাজি থেকে শুরু করে শ্লীলতাহানি, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক ধারায় মামলায় রুজু হয়েছে। খুনের চেষ্টা, অস্ত্র আইনের মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন থানায় বেশ কিছুক্ষণ রাখার পরে, স্বরূপ বিশ্বাসকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আর তারপরেই, থানার সামনে ডিম নিয়ে হাজির হন একাধিক ব্যক্তি।

BNS-এর ৩০৮-এর ৪ ও ৫ ধারা, ১০৯ নম্বর ধারা, ২৫/২৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। ১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে স্বরূপ বিশ্বাসকে পাঠানো হয়।

Advertisement

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget