এক্সপ্লোর

UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'

UPI New Feature For Teen : এবার আপনার বাড়ির ছোট সদস্য বা টিনেজারদেরও দেওয়া যাবে ডিজিটাল পকেট মানি (Digital Pocket Money)। সবথেকে বড় বিষয়, এর পুরোটাই থাকবে আপনার নিয়ন্ত্রণে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • NPCI চালু করল 'UPI Circle' টিনেজারদের ডিজিটাল পকেট মানি দিতে।
  • বাবা-মা পিন শেয়ার না করে সন্তানদের পেমেন্টের সুযোগ দেবেন।
  • ম্যানুয়াল/অটোমেটিক অনুমোদনে খরচের সীমা নির্ধারণে নিয়ন্ত্রণ থাকবে।

UPI New Feature For Teen : অহেতুক খরচে 'হাত পাকাচ্ছে' সন্তানরা। চাইলেও ছেলে-মেয়ের খরচ নিয়ন্ত্রণ করতে পারছেন না বাবা-মা। এবার অভিভাবকদের এই চিন্তা থেকে মুক্তি দিচ্ছে NCPI । আনা হয়েছে UPI Circle ফিচার। এবার আপনার বাড়ির ছোট সদস্য বা টিনেজারদেরও দেওয়া যাবে ডিজিটাল পকেট মানি (Digital Pocket Money)। সবথেকে বড় বিষয়, এর পুরোটাই থাকবে আপনার নিয়ন্ত্রণে।

কী নতুন ফিচার এনেছে NPCI
সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) নিয়ে এসেছে একটি দুর্দান্ত ফিচার। এর নাম 'UPI Circle'। এর মাধ্যমে এখন বাবা-মায়েরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিন (UPI PIN) শেয়ার না করেই সন্তানদের ডিজিটাল পেমেন্ট করার সুযোগ দিতে পারবেন। পেটিএম (Paytm) ইতিমধ্যেই এই প্রযুক্তির ওপর ভিত্তি করে 'Pocket Money' নামে একটি বিশেষ ফিচার চালু করেছে।

কী এই UPI Circle ?
আসলে এটি একটি 'ডেলিগেটেড পেমেন্ট' ব্যবস্থা, যেখানে একজন মূল অ্যাকাউন্ট হোল্ডার (যেমন বাবা বা মা) তাঁর অ্যাকাউন্টের সঙ্গে অন্য কোনও নির্ভরযোগ্য সদস্যকে (যেমন সন্তান বা জীবনসঙ্গী) সেকেন্ডারি ইউজার হিসেবে যুক্ত করতে পারেন। এর জন্য কোনও পাসওয়ার্ড বা ব্যাঙ্ক ডিটেলস শেয়ার করার প্রয়োজন নেই।

কীভাবে কাজ করবে এই ব্যবস্থা ?
বাবা-মায়েরা মূলত দুটি উপায়ে সন্তানদের এই পেমেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন:

ম্যানুয়াল অ্যাপ্রুভাল মোড: আপনার সন্তান কোনও দোকানে বা অনলাইনে পেমেন্ট করতে গেলে, প্রতিবার আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে। আপনি সম্মতি  দিলে তবেই টাকা কাটবে।

অটোমেটিক অ্যাপ্রুভাল মোড : আপনি একটি নির্দিষ্ট খরচের সীমা বা লিমিট (যেমন মাসে ১,০০০ টাকা বা প্রতি ট্রানজ্যাকশনে ২০০ টাকা) সেট করে দিতে পারেন। সেই লিমিটের মধ্যে সন্তান স্বাধীনভাবে পেমেন্ট করতে পারবে, যার জন্য প্রতিবার আপনার অনুমতির প্রয়োজন হবে না।

বাবা-মায়েদের জন্য স্বস্তি
আজকালকার ছেলেমেয়েরা অনলাইন ফুড ডেলিভারি, যাতায়াত, পড়াশোনার সামগ্রী বা গেমিং সাবস্ক্রিপশনের জন্য প্রায়ই অনলাইন পেমেন্ট ব্যবহার করে। আগে বারবার টাকা ট্রান্সফার করা বা নিজের ফোনটি সন্তানের হাতে দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ ছিল। UPI Circle সেই সমস্যার সমাধান করে দিল।

এক নজরে UPI Circle-এর সুবিধা:
১ রিয়েল-টাইম ট্র্যাকিং: সন্তান কোথায়, কত টাকা খরচ করছে তা লাইভ দেখা যাবে।

২ খরচের সীমা নির্ধারণ: মাসিক বা দৈনিক খরচের লিমিট সেট করা সম্ভব।

৩ অ্যাকাউন্ট ছাড়াই UPI: এর জন্য অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নিজস্ব কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন নেই।

৪ অ্যাক্সেস বন্ধের সুবিধা: বাবা-মা চাইলে যেকোনও সময় এই সুবিধা সাময়িকভাবে বা স্থায়ীভাবে বন্ধ (Revoke) করে দিতে পারেন।

আরও পড়ুন : UPI-এর এই পেমেন্টে এবার লাগবে টাকা ? কত খরচ পড়বে আপনার ?

Frequently Asked Questions

UPI Circle কী?

এটি NPCI দ্বারা আনা একটি নতুন ফিচার যা বাবা-মাকে তাদের সন্তানদের ডিজিটাল পকেট মানি দিতে সাহায্য করে। এর মাধ্যমে সন্তানরা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিন শেয়ার না করেই ডিজিটাল পেমেন্ট করতে পারে।

বাবা-মায়েরা কীভাবে UPI Circle ব্যবহার করে সন্তানের খরচ নিয়ন্ত্রণ করবেন?

বাবা-মায়েরা দুটি উপায়ে খরচ নিয়ন্ত্রণ করতে পারেন: ম্যানুয়াল অ্যাপ্রুভাল বা অটোমেটিক অ্যাপ্রুভাল মোড। অটোমেটিক মোডে নির্দিষ্ট খরচের সীমা সেট করা যায়, আর ম্যানুয়াল মোডে প্রতিটি পেমেন্টের জন্য অভিভাবকের সম্মতি লাগে।

UPI Circle ব্যবহারের জন্য সন্তানদের কি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন?

না, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। এটি অভিভাবকের অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে কাজ করে এবং ডিজিটাল পকেট মানি দেওয়ার সুবিধা প্রদান করে।

UPI Circle-এর প্রধান সুবিধাগুলো কী কী?

এর মাধ্যমে বাবা-মায়েরা সন্তানদের খরচের রিয়েল-টাইম ট্র্যাকিং, খরচের সীমা নির্ধারণ এবং যেকোনো সময় অ্যাক্সেস বন্ধ করার সুবিধা পান। এটি সন্তানদের জন্য ডিজিটাল পকেট মানি সহজ করে তোলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Advertisement

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget