এক্সপ্লোর

TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা

BJP: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি নেতা কর্মীরাই।

সমীরণ পাল, বারাসাত ও মধ্যগ্রাম: আস্ত একটা বিশাল জলাশয়, ৩৫ বিঘারও বেশি এলাকা জুড়ে। সেই জলাশয়ই নাকি বুজিয়ে দেওয়া হচ্ছিল।বারাসাত এক নম্বর ব্লকের পশ্চিম খিল্কাপুর গ্রাম পঞ্চায়েতের নেতাজি পল্লীতে পূর্বতন শাসকদলের (Trinamool Congress) বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ। তবে রাজ্যে পালাবদল হতেই নড়েচড়ে বসল প্রশাসন।                        

অভিযোগের ভিত্তিতে এদিন দত্তপুকুর থানার পুলিশ গিয়ে সরেজমিনে তদন্ত করে দেখল। এলাকার বাসিন্দাদের অভিযোগ পুকুরে একাংশের মাটি তুলে অন্য অংশে ভরাট করা হচ্ছে বিগত কয়েক বছর ধরে। আর তাতেই দুর্ভোগ। এর জেরে বৃষ্টি এলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। পরিস্থিতি এতটাই দুর্বিসহ হয়ে উঠেছে যে বর্ষায় বাসিন্দাদের বেশ কয়েকজনকে ওই এলাকা, ওই অংশ ছেড়ে বাড়ি ভাড়া নিয়ে অন্যত্র চলে যেতে হচ্ছে। বারবার শাসকদল ও প্রশাসনকে বলে কোন লাভ হয়নি।                     

আরও পড়ুন:- পুলিশের জালে জাহাঙ্গির ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতা বাপি 

তবে এবার আর নয়, পালাবদল হতেই সঙ্গবদ্ধ হয়েছেন গ্রামবাসীরা। তাদের সমস্যার সমাধান করতে পুরো বিষয়টি খতিয়ে দেখেছে দত্তপুকর থানার পুলিশ। জলাশয় ভরাটের তথ্য মানতে নারাজ তৃণমূল। তাদের বক্তব্য পুকুর সংস্কার করে তিনটি ঘাট তৈরি করা হয়েছে। একটি ক্লাবকে জমি দান করে দানপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কোনওভাবেই জলাভূমি ভরাট করা হয়নি।                                                    

অপরদিকে, বারাসাতের অদূরে মধ্যমগ্রাম বিধানসভার কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়ও একইরকম অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল সেই তৃণমূল কংগ্রেসের দিকে। তবে রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি নেতা কর্মীরাই। ইতিমধ্যেই একটা বড় পুকুর ভরাট করা হয়ে গিয়েছে এবং দ্বিতীয় পুকুরটি ভরাট করার প্রক্রিয়া শুরু হয়েছিল বলে অভিযোগ। গতকাল রাতে মাটি, পাথর বোঝাই ডাম্পার এলাকায় ঢোকার খবর জানতে পেরে বিজেপি নেতাকর্মীরা ছুটে আসে। তারপর তারাই পদক্ষেপ নিয়ে পুকুর ভরাট বন্ধ করে দেন।         

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Advertisement

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget