এক্সপ্লোর

মধ্যবিত্তের সঞ্চয়ে ফের কোপ, পিএফে সুদের হার ছাঁটাই

নয়াদিল্লি: মধ্যবিত্তের সঞ্চয়ে আবার কোপ!গত অর্থবর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ডে সুদের হার আরও কমিয়েছে ইপিএফও। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানিয়েছেন,  ২০১৬-১৭ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৮ শতাংশ থেকে কমিয়ে ৮.৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে এনপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গ্যানাইজেশন। একটি সূত্রের অবশ্য দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রক বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রককেই প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমাতে বলছিল। যদিও, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইপিএফও-র সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস বা সিবিটি-র ডিসেম্বরের বৈঠকে। শ্রমমন্ত্রক এনিয়ে অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা করছে। নিয়ম অনুযায়ী, সিবিটি-র যে সুদের হার প্রস্তাব করে, তা ইপিএফও-র নিজস্ব আয় থেকে মেটানো সম্ভব কিনা দেখে তাদের প্রস্তাবে ছাড়পত্র দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সুদের হার কমানোয় যেখানে হাতে থাকবে বাড়তি ১৫৮ কোটি টাকা, সেখানে ইপিএফও-র এই সিদ্ধান্তে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ছাড়পত্র দেওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। তবে সাধারণ মধ্যবিত্তদের কপালে এখন থেকেই চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। কারণ, ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমেই চলেছে। গত বছর ৮.৮ শতাংশ থেকে কমিয়ে করা হয় ৮.৭ শতাংশ। এবার সুদের হার আরও কমিয়ে ৮.৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও। তবে ইপিএফও-র তরফে চাকরিজীবীদের জন্য কিছু নতুন সুযোগ-সবিধার প্রস্তাবও দেওয়া হয়েছে।যেমন, ৫০০০ টাকা পর্যন্ত মাসিক মূল বেতন পান, এমন কেউ টানা ২০ বছর প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে অবসরের সময় তিনি লয়্যালটি-কাম-বেনিফিট  হিসেবে ৩০ হাজার টাকা পাবেন। ৫০০১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মাসিক মূল বেতনভুকরা পাবেন ৪০ হাজার টাকা। আর মাসিক মূল বেতন দশ হাজার টাকা বেশি হলে লয়্যালটি-কাম-বেনিফিট  হিসেবে মিলবে ৫০ হাজার টাকা। এছাড়া এমপ্লয়িস ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্সেও কিছু সংশোধনের সুপারিশ করেছে ইপিএফও-র সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি সিবিটি। তাদের প্রস্তাব, কর্মরত অবস্থায় কোনও গ্রাহকের মৃত্যু হলে তার পরিবার আড়াই লক্ষ টাকা পাবে। তেমনিভাবে কর্মরত অবস্থায় কোনও গ্রাহক পুরোপুরি পঙ্গু হয়ে গেলেও তিনি ওই পরিমাণ টাকা পাবেন। কেন্দ্র ছাড়পত্র দিলে তবেই এই প্রস্তাবগুলি কার্যকর হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget