এক্সপ্লোর

অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের মৃতদেহ উদ্ধার

নয়াদিল্লি: খোদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে উদ্ধার হল অরুণাচল প্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের দেহ। নিজের ঘরের সিলিং ফ্যান থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সন্দেহ, আত্মহত্যা করেছেন তিনি। এ বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত অরুণাচলের মুখ্যমন্ত্রী পদে ছিলেন কালিখো পুল। ফেব্রুয়ারিতে কংগ্রেসের নাবাম টুকি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়ে বেরিয়ে আসেন কালিখো পুল। কংগ্রেসেরই ১২জন বিদ্রোহী বিধায়কের সমর্থনে মুখ্যমন্ত্রী হন তিনি। বাইরে থেকে তাঁর সরকারকে সমর্থন করে বিজেপি। সাড়ে চার মাস চলার পর সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্বহাল হয় নাবাম টুকি সরকার। আস্থা ভোটের আগে টুকিকে সরিয়ে পেমা খান্ডুকে দলের মুখ করে কংগ্রেস। সংখ্যার জোরে নিজের সরকার ধরে রাখার ব্যাপারে আগাগোড়া আশাবাদী থাকলেও শেষ মুহূর্তে ডিগবাজি খেয়ে দলবল নিয়ে কংগ্রেসে ফিরে আসেন কালিখো পুল। শোনা যাচ্ছে, তখন থেকেই তিনি অবসাদে ভুগছিলেন। তবে পদ হারালেও মুখ্যমন্ত্রীর বাসভবনে বসবাস করছিলেন তিনি। ৪৬ বছরের কালিখো পুল শৈশবেই বাবা মাকে হারান। উপার্জনের জন্য ছুতোরের কাজ করেছেন তিনি, রাতে চৌকিদারিও করেছেন। নাইট স্কুলে পড়ার জন্য সকালে পান, বিড়ি বিক্রি করতেন তিনি। কিন্তু কলেজে পড়ার সময় থেকে রাজনীতিতে নাম লেখানোর পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। ২৩ বছরের বিধায়ক জীবনে ২২ বছরই মন্ত্রীপদে ছিলেন তিনি।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget