এক্সপ্লোর

‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমার অনুপ্রেরণা, পারিবারিক হিংসার শিকার মহিলা হকি দলের সেই প্রাক্তন অধিনায়ক !

পারিবারিক হিংসার শিকার ভারতের মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক ওয়াইখোম সুরজ লতা দেবী। স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসা, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছেন তিনি। বুধবার ইম্ফলে এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন এই হকি খেলোয়াড় অভিযোগ করেছেন যে, ২০০৫ –এ বিয়ের পর থেকেই তিনি নিগ্রহের শিকার হয়েছেন। এজন্য পণ সংক্রান্ত বিষয়ই প্রধান কারণ বলেও তিনি উল্লেখ করেছেন।

ইম্ফল: পারিবারিক হিংসার শিকার ভারতের মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক ওয়াইখোম সুরজ লতা দেবী। স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসা, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছেন তিনি। বুধবার ইম্ফলে এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন এই হকি খেলোয়াড় অভিযোগ করেছেন যে, ২০০৫ –এ বিয়ের পর থেকেই তিনি নিগ্রহের শিকার হয়েছেন। এজন্য পণ সংক্রান্ত বিষয়ই প্রধান কারণ বলেও তিনি উল্লেখ করেছেন। সুরজ লতা দেবীর অধিনায়কত্বে ভারত ২০০২-এর কমনওয়েলথ গেমস, ২০০৩-এর আফ্রো-এশিয়ান গেমস ও ২০০৪-এর এশিয়া কাপে ভারত তিনটি সোনার পদক পেয়েছিল। তাঁর অধিনায়কত্বে ভারতের কমনওয়েলথ গেমসে সোনা জয়ের ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছিলেন বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘চাক দে! ইন্ডিয়া’ । সুরজ লতা দেবীর অভিযোগ, বিয়ের দিন যখন ওই সমস্ত মেডেল ও ছবি নিয়ে এসেছিলাম তখন আমার স্বামী শান্তা সিংহ উপহাস করে বলেছিলেন, এ সব কী কাজে লাগবে? সুরজ লতা দেবীর অভিযোগ, তাঁর অর্জুন পুরস্কার পাওয়া নিয়েও কটাক্ষ করেছিলেন তাঁর স্বামী। প্রাক্তন এই হকি খেলোয়াড় জানিয়েছেন, স্বামীর আচরণ একটা সময় বদলাবে, এই আশাতেই এতদিন নিগ্রহ সহ্য করে এসেছেন। তিনি বলেছেন, এ সব ঘটনা জানাজানি হোক, তা আমি কখনও চাইনি। কিন্তু প্রত্যেকের ধৈর্য্য ও সহ্যের একটা সীমা রয়েছে। দুই সন্তানের জননী সুরজ লতা দেবী অভিযোগ করেছেন, গত বছরের নভেম্বরে পঞ্জাবের কপূরথালায় রেল কোচ ফ্যাক্টরি আয়োজিত একটি টুর্নামেন্ট পরিচালনার সময় তাঁর স্বামী তাঁকে মত্ত অবস্থায় মারধর করেন । এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন। রবিবার সুলতানপুর লোধির ডেপুটি পুলিশ সুপার সরওয়ান সিংহ বলেছেন যে, গত জানুয়ারিতে মনিপুর পুলিশের কাছে দায়ের করা সুরজ লতা দেবীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। তা সুলতানপুর লোধি থানায় পাঠানো হয়েছে। তাঁর স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget