এক্সপ্লোর

আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

গত ৩০ মে অন্য মন্ত্রীদের সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন জয়শঙ্কর। তাঁকে গুজরাত থেকে রাজ্যসভায় জিতিয়ে আনার প্ল্যান আছে বিজেপির, রাজনৈতিক মহলে এমনই খবর। শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে তাঁকে সংসদের যে কোনও কক্ষের সদস্য হতে হবে।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদি সরকারের নতুন বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সোমবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন। সংসদ ভবনে বিজেপির অস্থায়ী সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে শাসক দলে নাম লেখান এই নামী কূটনীতিক। সুষমা স্বরাজের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। মোদির প্রথম এনডিএ সরকারের বিদেশমন্ত্রী ছিলেন সুষমা। এবার সদ্য হয়ে যাওয়া লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। গত ৩০ মে অন্য মন্ত্রীদের সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন জয়শঙ্কর। তাঁকে গুজরাত থেকে রাজ্যসভায় জিতিয়ে আনার প্ল্যান আছে বিজেপির, রাজনৈতিক মহলে এমনই খবর। শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে তাঁকে সংসদের যে কোনও কক্ষের সদস্য হতে হবে। প্রাক্তন বিদেশ সচিব জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মোদির অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। মোদি, তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও জয়শঙ্কর, এই ত্রয়ীই প্রথম এনডিএ সরকারের আমলে ভারতের বিদেশনীতি নির্ধারণে বিরাট ভূমিকা পালন করেছিলেন। আমেরিকায় রাষ্ট্রদূত করে পাঠানোর পর সেখানে তাঁর ভূমিকার জন্যই জয়শঙ্করকে বিদেশসচিব হিসাবে বাছাই করা হয়েছিল। ১৯৭৭ ব্যাচের আইএফএস অফিসার জয়শঙ্কর পরমাণু কূটনীতিতে বিরাট দক্ষতা দেখিয়েছিলেন, ২০০৮ এর ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি হওয়ার পিছনেও বড় ভূমিকা ছিল তাঁর। সেন্ট স্টিফেন্স কলেজের স্নাতক জয়শঙ্কর রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি পেয়েছেন, এমফিলের পাশাপাশি জেএনইউ থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পিএইচডিও করেছেন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget