এক্সপ্লোর

কর্ণাটকে জাল ভোটার কার্ড উদ্ধার নিয়ে মোদীর তোপ, ভোটাররা যেন কংগ্রেসকে ক্ষমা না করেন

বেঙ্গালুরু: কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের মাত্র তিন দিন আগেজাল ভোটার আইডি উদ্ধার নিয়ে নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, জাল ভোটার আইডি ব্যবহার করে নির্বাচনে জেতার চেষ্টা করছে কংগ্রেস। চিকমাগালুরে একটি জনসভায় মোদী বলেছেন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন, হাজার হাজার জাল ভোটার আই-কার্ড উদ্ধার করা হয়েছে। কম্পিউটার, প্রিন্টার মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে। ১২ মে মানুষ যখন ভোট দিতে যাবেন, তখন এর জন্য তাঁদের কংগ্রেসকে ক্ষমা করা উচিত নয়।’ বেঙ্গালুরুর উত্তরাংশের রাজারাজেশ্বরী বিধানসভা আসনের অন্তর্গত একটি ফ্ল্যাট থেকে প্রায় ১০ হাজার ভোটার কার্ড ও কাউন্টার ফয়েল উদ্ধারের ঘটনা ঘিরে উত্তাল কর্ণাটক। এই ঘটনা ঘিরে কংগ্রেস ও বিজেপির বাকযুদ্ধ চরমে উঠেছে। বিজেপি-র দাবি, ওই ফ্ল্যাটটি এক কংগ্রেস নেতার। পাল্টা কংগ্রেসের দাবি, ফ্ল্যাটটি স্থানীয় এক বিজেপি নেতার। এই ঘটনায় আজ ভোরেই এফআইআর দায়ের করেছে নির্বাচন কমিশন। কর্ণাটকের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) সঞ্জীব কুমার মঙ্গলবার রাতে বলেছিলেন যে, রাজারাজেশ্বরী নগর বিধানসভা একালার ফ্ল্যাট থেকে ৯,৭৪৬ টি ভোটার কার্ড ও ভোটার তালিকায় নাম সংযোজনের জন্য ব্যবহৃত অ্যাকনলেজমেন্ট স্লিপের মতো দেখতে এক লক্ষ কাউন্টাররফয়েল উদ্ধারের ঘটনায় এফআইআর দায়ের করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ভোটার কার্ডগুলি আসল বলেই মনে করা হচ্ছে। কাউন্টার ফয়েলগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। ওই ফ্ল্যাট থেকে পাঁচটি ল্যাপটপ ও একটি প্রিন্টারও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় বিস্তারিত তদন্ত হবে এবং নির্বাচন কমিশন এ বিষয়ে নজর রাখছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার অভিযোগ, যেখান থেকে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটটি এক বিজেপি নেতার। তিনি বলেছেন, তাদের নেতা মঞ্জুলা নানজামারির অ্যাপার্টমেন্টে নাটক সাজিয়েছে বিজেপি। তিনি ওই ফ্ল্যাটটি তাঁর ছেলেকে ভাড়া দিয়েছিলেন, যিনি ২০১৫-তে বেঙ্গালুরু পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। সুরজেওয়ালার আরও দাবি, ওই অ্যাপার্টমেন্টে পুলিশ বা নির্বাচন কমিশন নয়, বিজেপি কর্মীরা হানা দিয়েছিলেন। যদিও বিজেপি-র অভিযোগ, কর্নাটক ভোটে পরাজয় নিশ্চিত বুঝে রিগিঙের ছক করছে কংগ্রেস। আরআর নগরের ভোট স্থগিত করার জন্য তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা প্রকাশ জাভড়েকর ট্যুইট করে এই দাবি জানিয়েছেন। তিনি আরও দাবি করেছেন, মঞ্জুলা ছয় বছর আগে বিজেপি ছেড়েছিলেন এবং এখন তিনি কংগ্রেস সদস্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget