এক্সপ্লোর

উত্তরপ্রদেশে কৃষি ঋণ মকুবে মিশ্র প্রতিক্রিয়া কৃষকদের

মথুরা: বিজেপির নির্বাচনী ইস্তেহারে তো বটেই, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যের কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বিভিন্ন জনসভায় বলেছিলেন, বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রতিশ্রুতি অনুযায়ীই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের প্রায় এক লক্ষ্য প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ৩৬,৩৫৯ কোটি টাকার ঋণ মকুব করেছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। বোরপা গ্রামের কৃষক কেদার সিংহ বলেছেন, রাজ্য সরকারের কাছে এটা বড় উপহার হতে পারে কিন্তু কৃষকদের কাছে এটা একটি ললিপপ ছাড়া অন্য কিছু নয়। মথুরা তেহশিলের দামোদরপুরা গ্রামের প্রান্তিক কৃষক তথা সরপঞ্চ দেবী সিংহ বলেছেন, তাঁদের সমস্ত ঋণ মুখ্যমন্ত্রী মকুব করে দেবেন বলে আশা ছিল। গোবর্ধন তহশিলের গোসানা গ্রামের কৃষক রাজন সিংহর অভিযোগ, ভোটের প্রচারের সময় থেকেই কৃষকদের 'ধোঁকা' দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কারা এতে উপকৃত হবেন, তা স্পষ্ট করে বলেননি। এখন বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে 'চোখে ধুলো দেওয়া'র সামিল বলে মন্তব্য করেছেন তিনি। মথুরা জেলার শ্যাম সিংহ ও রোহটান সিংহও সরকারের সিদ্ধান্তে খুশি নন। সরকার ২০১৬-১৭ অর্থবর্ষকে 'বেঞ্চমার্ক' হিসেবে স্থির করায় তাঁরা হতাশা ব্যক্ত করেছেন। আর এক কৃষক দীন দয়াল গৌতম এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুবের সিদ্ধান্তকে সমুদ্রে এক ফোঁটা জলের সামিল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আবহাওয়ার খামখেয়ালিপনায় গত তিন বছর কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও জাভারা তহশিল মান্ট গ্রামের কৃষক কুশল প্রতাপ সিংহ সরকারের ঋণ মকুবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এর ফলে ঋণের দায় থেকে মুক্ত হবেন। তাঁর কথায়, ক্ষুদ্র কৃষকদের ঋণ সাধারণত ১ লক্ষ টাকা ছাড়ায় না। নাজুলি তহশিল মান্ট গ্রামের লোকেন্দ্রর ব্যাঙ্কে কোনও ঋণ নেই। তাঁর কথায়, গত বছর যাঁরা ঋণ নিয়েছেন, সেই কৃষকরা উপকৃত হবেন। কিন্তু এর আগে যাঁরা ঋণ নিয়েছিলেন তাঁদেরও কেন স্বস্তি দেওয়া হল না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget