এক্সপ্লোর

‘শুধু মুসলিমদের ইস্যু নয়, লাইনে দাঁড়াতে হবে ১০০ কোটি ভারতবাসীকে’, নাগরিক আইনের প্রতিবাদে তেরঙ্গা ওড়ানোর আর্জি ওয়াইসির

জাতীয় পতাকা ওড়ানোর মধ্যে দিয়ে বিজেপির কাছে এই ‘কালা আইন’-এর বিরুদ্ধে বার্তা পৌঁছে যাবে বলেই মত তাঁর।

হায়দরাবাদ: নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় সংসদের ভিতরে একাধিকবার সরব হয়েছেন মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিন নেতা আসাদউদ্দিন ওয়াইসি। এবার ওই বিল আইনে পরিণত হওয়ার পর রাস্তায় নেমে প্রতিবাদের পথ বেছে নিলেন তিনি। হায়দরাবাদে নাগরিক আইন বিরোধী সমাবেশ করেন ওয়াইসি। সেখানে তিনি দেশবাসীর কাছে আর্জি জানান, যারা এই নাগরিক আইনের বিরোধিতা করছে, তারা প্রত্যেকে নিজের বাড়ির বাইরে জাতীয় পতাকা ওড়ান। জাতীয় পতাকা ওড়ানোর মধ্যে দিয়ে বিজেপির কাছে এই ‘কালা আইন’-এর বিরুদ্ধে বার্তা পৌঁছে যাবে বলেই মত তাঁর।

নাগরিকের মৌলিক অধিকার রক্ষার ডাক দিয়ে এদিনের সমাবেশে পড়া হয় সংবিধান। ওয়াইসি এদিন বলেন, “এই লড়াই কেবল মুসলিমদের জন্য নয়। দলিত, আদিবাসী, উপজাতি সবার জন্যই।” এই সমাবেশ থেকেই এমআইএম প্রশ্ন তোলেন, “আমি জন্মগত ভারতীয়, কীভাবে দেশদ্রোহী হলাম?”

আসাদউদ্দিন ওয়াইসি আরও একধাপ এগিয়ে এও বলেন, “আমাকে কেন লাইনে দাঁড়াতে হবে? আমি এদেশেই জন্মেছি। আমি ভারতীয় নাগরিক। ১০০ কোটি ভারতীয়কেই লাইনে দাঁড়াতে হবে। এটা স্রেফ মুসলিমদের ইস্যু নয়। প্রতিটি মোদি ভক্তকেও লাইনে দাঁড়াতে হবে। নথি জোগাড় করতে সবাইকেই লাইনে দাঁড়াতে হবে।” স্বাধীনতার সময় মুসলিমরা জিন্নার ‘দুই দেশ তত্ত্ব’কে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রসঙ্গ উত্থাপন করার সঙ্গেই ওয়াইসি বলেন, “অন্য দেশ নিয়ে নয়, আমি ভারত নিয়েই ভাবি এবং ভারতকেই ভালবাসি। সরকার চাইলে গুলি চালাতে পারে, চালাক। কিন্তু এতে আমার ভারতপ্রেম দমে যাবে না।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget