এক্সপ্লোর

আফস্পা এলাকায় সেনাকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে, সুপ্রিম কোর্টকে কেন্দ্র

নয়াদিল্লি: যে সব এলাকায় সেনাবাহিনীর বিশেষ অধিকার আইন বা আফস্পা রয়েছে, সেখানে সেনাকে অনাক্রম্যতা দিতেই হবে। জোরালোভাবে সুপ্রিম কোর্টে এই সওয়াল করল কেন্দ্র। কোনওভাবেই সে সব এলাকায় সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলে দাবি করেছে তারা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, উপদ্রুত এলাকা, যেখানে আফস্পা চালু রয়েছে, সেখানেও যদি জঙ্গি বিরোধী অপারেশনের সময় কারও এনকাউন্টারে মৃত্যু হয়, তাহলেও এফআইআর আবশ্যিক। গত বছর ৮ জুলাইয়ের এই রায়ে আফস্পা এলাকায় সেনাবাহিনীর বিচারবিভাগীয় আওতার বাইরে থাকার যে রক্ষাকবচ রয়েছে, তা বাতিল করে দেয় তারা। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নজিরবিহীনভাবে সরব হয়েছে কেন্দ্রীয় সরকার। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেছেন, যদি এই রায় বলবৎ থাকে, তবে একটা সময় এমন আসতে পারে, যথন শান্তিশৃঙ্খলা বজায় রাখা যাবে না। নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে সেনাকে এমন কিছু দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, যা নিয়ে পরে সাধারণ খুনের ঘটনার মত কাটাছেঁড়া চলে না। সেনা অপারেশন অন্যান্য ঘটনার মত বিচারবিভাগীয় আওতায় আসতে পারে না। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিদের মুখোমুখি হতে হলে সেনাকে সর্বশক্তি প্রয়োগ করতেই হবে, তা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। কিন্তু যদি সেনা কর্মীর মনে চিন্তা থাকে, তাঁর হাতে কোনও জঙ্গির মৃত্যু হলে তাঁর বিরুদ্ধে এফআইআর হতে পারে, তাহলে ভারত থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জেতাটা কঠিন হয়ে যাবে আমাদের। এজি স্পষ্ট জানিয়েছেন, শুধু যে জঙ্গি বিরোধী অপারেশনে নামা সেই সেনাকর্মীদের জন্য এই আবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নয়, যাঁদের প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কা আছে, এই আবেদন ততটাই গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তা ও অখণ্ডতার পক্ষেও। কাশ্মীরে যেভাবে বিচ্ছিন্নতাবাদীরা পাথর ছুঁড়ে সেনার জঙ্গি বিরোধী অপারেশনে বাধা সৃষ্টি করেছে ও সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়েছেন, জঙ্গি বিরোধী কার্যকলাপের সময় যারা পাথর ছোঁড়ে তাদের বিচ্ছিন্নতাবাদী বলেই গণ্য করা হবে, সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে কেন্দ্রের এই অবস্থান আলাদা গুরুত্ব বহন করছে। ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রও যে উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের হিংসাকে কড়া হাতে দমন করার পক্ষে এই বক্তব্যে তা পরিষ্কার। যদিও এর ফলে সুপ্রিম কোর্ট তার আগের রায় থেকে সরে আসবে এমন আশা কোনও পক্ষই করছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget