এক্সপ্লোর

পদ্মাবতী-বিতর্ক: দীপিকাকে ‘জ্যান্ত পোড়ালে’ ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্ষত্রিয় মহাসভার, মাথা কাটার দাম ১০ কোটি রাখলেন বিজেপি নেতা

বরেলি: ‘পদ্মাবতী’ বিতর্কে ফের নিশানায় দীপিকা পাড়ুকোন। এবার অভিনেত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করল ক্ষত্রিয় মহাসভা। অন্যদিকে, দীপিকার মাথা কাটার দাম ১০ কোটি টাকা ধার্য করলেন হরিয়ানার বিজেপি নেতা।

পদ্মাবতী ছবিতে রানী পদ্মিনীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। রবিবার, বরেলির দামোদর স্বরূপ উদ্যানে অখিল ভারতীয় ক্ষত্রীয় মহাসভার সদস্যরা দীপিকা ও ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালীর কুশপুতুল দাহ করে।

ছবিমুক্তির ওপর নিষেধাজ্ঞা জারির দাবিতে তারা মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে হাজির হয়ে বিক্ষোভ প্রদর্শনও করে। সেখানে দীপিকা ও বনশালীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় মহাসভার সদস্যদের।

দলের যুব নেতা ভূবনেশ্বর সিংহ বলেন, দীপিকার উপলব্ধি হওয়া উচিত, জ্যান্ত পুড়তে কেমন অনুভূতি হয়। রানীর বলিদান কখনই বুঝতে পারবেন না অভিনেত্রী।

তিনি যোগ করেন, যে কেউ তাঁকে জ্যান্ত পোড়াতে পারলে, তিনি তাঁকে ১ কোটি টাকা দেবেন। মুক্তির আগে তাঁদের ছবি দেখাতে হবে বলেও দাবি তোলে মহাসভার সদস্যরা।

এই প্রেক্ষিতে, ঘটনাস্থলে মোতায়েন পুলিশকর্মীদের থেকে হুমকির রিপোর্ট তলব করেন জেলা পুলিশ সুপার রোহিত সিংহ। তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থাগ্রহণ করা সম্ভব।

এই প্রথম নয়। এর আগেও কট্টরপন্থীদের হুমকির মুখে পড়তে হয়েছে দীপিকাকে। অভিনেত্রীর নাক কেটে দেওয়ার হুমকি দেয় কট্টরপন্থী রাজপুত সংগঠন করণী সেনার নেতা মাহিপাল সিংহ মাকরানা।

করণী সংগঠনের ওই নেতা একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, রাজপুতরা কখনও কোনও মহিলার গায়ে হাত তোলেন না, কিন্তু যদি প্রয়োজন হয়, তাহলে লক্ষ্ণণ যেমন সূর্পণখার নাক কেটে নিয়েছিলেন, ঠিক তেমন তাঁরা দীপিকার নাক কেটে নিতেও পিছপা হবেন না।

এছাড়া, মেরঠের ঠাকুর নেতা, ঠাকুর অভিষেক সোম দীপিকা ও বনশালীর মাথার দাম ধার্য করেন পাঁচ কোটি। হুমকির জেরে, দীপিকার বাড়ি ও অফিস- দুজায়গাতেই পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত করেছে।

এর মধ্যেই এদিন হরিয়ানা বিজেপির মুখ্য জনসংযোগ সমন্বয়কারী সূরজপল আমু সেই টাকার অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করেন। একইসঙ্গে, অভিনেতা রণবীর সিংহের ‘ঠ্যাং ভাঙার’ হুমকিও দেন তিনি।

https://twitter.com/ANI/status/932197320208277504 https://twitter.com/ANI/status/932198566667239425

ঐতিহাসিক ঘটনাকে বিকৃত করার অভিযোগে দীর্ঘদিন ধরেই ‘পদ্মাবতী’-র বিরুদ্ধে প্রতিবাদ চলছে। চলতি বছরের গোড়ায় জয়পুরে করণী সেনার হাতে আক্রান্ত হন বনশালী। জয়পুর ও কোলাপুরে ছবির সেটে ভাঙচুর চালানো হয়।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget