এক্সপ্লোর

মহারাষ্ট্রে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আচমকা জ্ঞান হারালেন গডকরী, পরে বললেন, সমাবর্তনের পোশাক পরে অক্সিজেনের অভাবে এমন হয়েছে, ঠিক আছে রক্তচাপ, সুগারের মাত্রা

মুম্বই: শুক্রবার মহারাষ্ট্রের আহমেদনগরের রাহুরিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলার মধ্যেই আচমকা জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী। পরে তিনি সাংবাদিকদের জানান, কনভোকেশনের পোশাক পরে থাকায় শরীরে অক্সিজেনের অভাব হওয়ার ফলেই এমন হয়েছে। বলেন, অনুষ্ঠানের মধ্যে দমবন্ধ বোধ করছিলাম। অনুষ্ঠানমঞ্চে বাইরের হাওয়া, বাতাস ঢুকছিল না। সমাবর্তন অনুষ্ঠানের পোশাক পরা ছিল। অক্সিজেন কম ছিল। সেজন্যই অজ্ঞান হয়ে পড়ি। আমার শরীর ঠিকই আছে। রক্তচাপ বা সুগারের কোনও সমস্যা এখন নেই। এর আগে তিনি শরীরে সুগারের মাত্রা কমে যাওয়াকে কারণ বলে উল্লেখ করেছিলেন। ঘটনার পরপরই জ্ঞান ফিরে পেয়ে ট্যুইট করেছিলেন, লো সুগারের ফলে কিছুটা শারীরিক সমস্যা হয়েছিল। ডাক্তাররা পরীক্ষা করেছেন, এখন ভালই আছি। আমার আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ। ঘটনার একটি ভিডিওতে দেখা গিয়েছে, গডকরী অজ্ঞান হওয়ার পর পাশে দাঁড়িয়ে থাকা মহারাষ্ট্রের রাজ্যপাল সিএইচ বিদ্যাসাগর রাও তাঁকে ধরে রেখেছেন। তাঁকে অনু্ষ্ঠান স্থলে থাকা ডাক্তাররা পরীক্ষা করেন, তাঁর রক্তচাপ মাপা হয়। প্রায় ১০ মিনিট তিনি মঞ্চেই বসে থাকেন। পরে হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। পরে তিনি শিরডি সাইবাবা মন্দিরে যান। সেখান থেকে বিমানে নিজের শহর নাগপুর পৌঁছন বিকাল সাড়ে চারটেয়। নাগপুর বিমানবন্দরে বলেন, তাঁর ভার্টিগো হয়েছিল অনুষ্ঠান চলাকালে প্রচন্ড গরম ও দম আটকানো পরিস্থিতির ফলে। আমার রক্তচাপ, সুগারের মাত্রা স্বাভাবিক। এতে বহু দলীয় কর্মী উদ্বিগ্ন। তবে চিন্তার কোনও ব্যাপার নেই। ডাক্তারদের পরামর্শ মতো বেশ কিছু পরীক্ষা, চেক আপ করাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget