এক্সপ্লোর

ইদেও উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরের ১০ জেলাতেই চলছে কারফিউ

শ্রীনগর: ইদেও শান্তি ফিরল না অশান্ত কাশ্মীরে। উল্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০টি জেলাতেই বসল কারফিউ। ইদের সময় যাতে হিংস্র জনতা, কট্টরপন্থী ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নেতারা নতুন করে ঝামেলা বাধাতে না পারে, তাই উপত্যকা জুড়ে দ্রোণ, হেলিকপ্টার ও অত্যাধুনিক ক্যামেরায় নজরদারি চলছে। এর মধ্যে অনন্তনাগের শেরবাগ পুলিশ স্টেশনে গ্রেনেড হামলা করেছে জঙ্গিরা। এতে ১জন মারা গেছেন, ৩ পুলিশকর্মী সহ আহত ১৪। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, শ্রীনগরে রাষ্ট্রপুঞ্জের অফিস পর্যন্ত বিচ্ছিন্নতাবাদীরা মিছিল বার করার সিদ্ধান্ত নেওয়ায় ফের এই কারফিউ বলবৎ করার সিদ্ধান্ত। কাশ্মীরে সন্ত্রাসের পদক্ষেপ হওয়ার পর ২৬ বছরে এই প্রথম ইদগাহ ও হজরতবাল মসজিদে কোনও ইদের জমায়েত হচ্ছে না। আগামী ৭২ ঘণ্টার জন্য বিএসএনএল ছাড়া অন্য সব ইন্টারনেট পরিষেবা ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে। সেনাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, উপত্যকায় ফের নতুন করে হিংসা শুরু হলে ব্যবস্থা নেবে তারা। গ্রামীণ এলাকায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীদের। এর মধ্যে সোমবার পুঞ্চে সেনার সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে চতুর্থ জঙ্গি। রবিবারই গুলির লড়াইয়ে মারা যায় ৩ পাকিস্তানি জঙ্গি। অর্ধসমাপ্ত একটি সরকারি অফিসে ডেরা বেঁধেছিল তারা। সংঘর্ষে ১ পুলিশ কর্মী শহিদ হয়েছেন। সেনা জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ এখনও চলছে। ঠিক কতজন জঙ্গি ওই বাড়িতে লুকিয়ে আছে, তা জানায়নি সেনা।  

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget