এক্সপ্লোর

সরকারি চাকরিতে পদোন্নতিতে তফসিলি সংরক্ষণে সুপ্রিম কোর্টে যাবে কেন্দ্র, জানালেন পাসোয়ান

নয়াদিল্লি: ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগে দলিত সমাজের কাছে পৌঁছনোর চেষ্টায় কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকার এবার সরকারি পদে প্রমোশনেও তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ চালুর ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি শরিক রামবিলাস পাসোয়ান সাংবাদিকদের জানান, যেসব নির্দেশের ফলে পদোন্নতির ক্ষেত্রে তফসিলি সংরক্ষণ বন্ধ হয়ে রয়েছে, সেগুলি বাতিলের জন্য সুপ্রিম কোর্টে যাবে সরকার। তফসিলি জাতি, উপজাতি, পিছিয়ে পড়া অংশগুলির উন্নয়নের জন্য গঠিত মন্ত্রিগোষ্ঠীর সদস্য পাসোয়ান। দলিত সংক্রান্ত ইস্যুতে ইদানীং সরকারের মুখপাত্রের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। আজ তিনি বলেন, সরকারি চাকরিতে পদোন্নতিতে তফসিলি সংরক্ষণের জন্য সরকার অর্ডিন্যান্স আনতেই পারে, তবে আগে শীর্ষ আদালতে যাবে। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের দুটি নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দেবে। সরকার নিজেই বলছে, ওই নির্দেশ তফসিলি জাতি ও উপজাতি স্বার্থের পরিপন্থী। এই প্রেক্ষাপটেই পাসোয়ান আজ এ কথা বলেন। পাসোয়ানের বক্তব্য, আদালত পদোন্নতিতে তফসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের পক্ষেই রায় দিয়েছে, কিন্তু একইসঙ্গে একগুচ্ছ শর্তও আরোপ করেছে যার ফলে সংরক্ষণ সংক্রান্ত গাইডলাইন রূপায়ণ করা যাচ্ছে না। ওই গাইডলাইনে পদোন্নতির নিয়মে সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে কর্মচারীরা কতটা পিছিয়ে পড়া, কতটা যোগ্য, তা খতিয়ে দেখতে হবে। পাসোয়ান বলেন, সংবিধান তফসিলি জাতি ও উপজাতিকে পশ্চাত্পদ বলে গণ্য করে। তফসিলি জাতি ও উপজাতি কর্মীরা অন্যদের মতোই সমান দক্ষ। সুতরাং ওই মাপকাঠি অপ্রয়োজনীয়। দলিত গোষ্ঠীগুলির ক্ষোভ প্রশমনে তফসিলি জাতি, উপজাতি নির্যাতন রোধ আইন সংক্রান্ত সু্প্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দিয়েছে কেন্দ্র। পাশাপাশি সাম্প্রতিক এক সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়গুলিতে তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যাও কমে গিয়েছে। এর বিরুদ্ধেও স্পেশাল লিভ পিটিশন দিয়েছে কেন্দ্র। পাসোয়ান দাবি করেন, দলিতদের জন্য এনডিএ সরকারের মতো এত কিছু কেউ করেনি। বলেন, ওদের স্বার্থ ক্ষুন্ন হবে না, এটা সুনিশ্চিত করতে আমরা দায়বদ্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget