এক্সপ্লোর

প্রকাশিত আরও ২৫ ফাইল, দিল্লিতে নেতাজী-সৌধ গড়বে কেন্দ্র

নয়াদিল্লি: নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মরণে রাজধানীতে একটি স্মৃতি সৌধ গড়ে তোলা হবে ঘোষণা করল কেন্দ্র। একইসঙ্গে তৃতীয় দফায় নেতাজী সংক্রান্ত আরও ২৫ টি ফাইল প্রকাশ করা হল। ১৯৫৬ থেকে ২০০৯ পর্যন্ত সময়পর্বে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রকের হেফাজতে থাকা ওই ফাইলগুলি এদিন প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ৫ টি করে ফাইল পিএমও ও স্বরাষ্ট্রমন্ত্রকের হেফাজতে ছিল। অন্যদিকে, ১৫ টি ফাইল ছিল বিদেশমন্ত্রকের হেফাজতে। ওই ফাইলগুলি প্রকাশ করে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা বলেছেন, দেশের মানুষ, বিশেষ করে যুব সম্প্রদায় নেতাজীর জীবন ও দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান সম্পর্কে জানতে আগ্রহী। এ ব্যাপারে ফাইলগুলি প্রকাশ বড়সড় পদক্ষেপ। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, বিভিন্ন সংগঠন ও সাংসদদের দাবির কথা মাথায় রেখে সরকার দিল্লিতে নেতাজীর একটি বিশাল স্মৃতি সৌধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। ওই সৌধে তাঁর জীবন, স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত বিভিন্ন তথ্য লিপিবদ্ধ থাকবে। মহেশ শর্মা বলেছেন, জাপান ইতিমধ্যেই তাদের হেফাজতে থাকা নেতাজী সংক্রান্ত পাঁচটি নথির মধ্যে দুটি প্রকাশ করার কথা জানিয়েছে। বাকি ফাইলগুলি প্রকাশ করার ব্যাপারেও সরকার জাপানের সঙ্গে কথা বলবে।এর থেকে নেতাজী গবেষকরা আরও কিছু তথ্য পাবেন। উল্লেখ্য, চলতি বছর ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনে প্রথম দফায় ১০০ টি ফাইল প্রকাশ করেছিল কেন্দ্র। দ্বিতীয় দফায় গত ২৯ মার্চ আরও ৫০ টি ফাইল প্রকাশ করা হয়েছিল।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget