এক্সপ্লোর

জনস্বার্থ পিটিশন খারিজ, ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ করা দেশের নিরাপত্তায় সঠিক পদক্ষেপ, বলল মাদ্রাজ হাইকোর্ট

মাদুরাই: ৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ করে তুলে নেওয়ার সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে তা বাতিলের দাবিতে পেশ হয়েছিল জনস্বার্থ পিটিশন। কিন্তু দেশের অর্থ ব্যবস্থা সংক্রান্ত পলিসি-নীতিতে হস্তক্ষেপ করতে পারে না, এই যুক্তিতে সেটি খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। নরেন্দ্র মোদী সরকারের বড় অঙ্কের নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত সমর্থন করে হাইকোর্টও বলেছে, দেশের নিরাপত্তা, উন্নয়নের স্বার্থে এটা সঠিক পদক্ষেপ। বড় অঙ্কের নোট দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ পুষ্ট করতে কাজে লাগে। কালো টাকা দেশের অর্থনীতির ক্ষতি করছে, এও বলেছে আদালত। Madras-High-Court-in-Chenna ইন্ডিয়ান ন্যাশনাল লিগের সাধারণ সম্পাদক এম শিনি আহমদের পিটিশনে  সওয়াল করা হয়, আচমকা বড় অঙ্কের নোট বাতিল ও ব্যাঙ্কের লেনদেনে বেশ কিছু বিধিনিষেধ জারি হওয়ার ফলে চূড়ান্ত  দুর্ভোগ হচ্ছে সেইসব অসংখ্য মানুষের যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। লোকে খাদ্যপণ্য সহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না, এটিএমগুলিতে ভিড় উপচে পড়ছে, দোকানদাররা বাতিল ঘোষিত নোট নিচ্ছে না। কী করে এটিএম বন্ধ রেখে সরকার লেনদেন বন্ধ করে দিতে পারে, বিস্ময়ের সুরে প্রশ্ন করেন তিনি। বলেন, সরকার সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলে  নিজের পলিসি প্রয়োগ করুক।  মানুষকে বিকল্প বন্দোবস্ত করার সময়টুকু দেওয়া উচিত ছিল সরকারের। ৩১ ডিসেম্বর পর্যন্ত বাতিল ঘোষিত নোট বৈধ রাখার নির্দেশ দেওয়া হোক। অতিরিক্ত সলিসিটর জেনারেল সওয়াল করেন, দেশ থেকে কালো টাকা নির্মূল করে অর্থনীতি শক্তিশালী করা, দেশকে সন্ত্রাসবাদের হাত থেকে বাঁচাতে সরকারের পলিসির অংশ এটা। আদালতও বলে, সরকারের পদক্ষেপে সাময়িক দুর্ভোগ হয়ত হচ্ছে, কিন্তু তা দেশের ভালর জন্যই। বিভিন্ন অংশের মানুষের সহযোগিতাতেই তা কার্যকর হচ্ছে।

সেরা শিরোনাম

Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান

ভিডিও

Sikkim News | সিকিমেও ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেঙে গেল বেইলি ব্রিজ | ABP Ananda LIVE
Weather Update Today : আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেসে গেল ব্রিজ | ABP Ananda LIVE
North Bengal News | উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি । উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি
Kaliganj News: CM Suvendu Adhikari-র আশ্বাসের পরেই তামান্না খুনে ২ দিনে গ্রেফতার ১২
Mann Ki Baat: ক্রীড়াক্ষেত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মন কি বাত অনুষ্ঠানে কী বার্তা প্রধানমন্ত্রীর?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Embed widget