এক্সপ্লোর

৩৭০ ধারা: মূলস্রোতের কাশ্মীরী নেতারা জেলে, এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, সরকারি ক্ষমতার অপব্যবহার, জাতীয় নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব পড়বে, রাহুলের ট্যুইট

কংগ্রেস নেতারা গতকালই কালো দিন আখ্যা দিয়ে কেন্দ্রের পদক্ষেপের নিন্দা করেছেন। রাহুল অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্রের আলোড়ন ফেলা সিদ্ধান্তে শোরগোল, বিতর্কের মধ্যেই মুখ খুললেন রাহুল গাঁধী। গতকাল ও আজ জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ, রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সংসদে সরব হয় কংগ্রেস। আজ প্রাক্তন কংগ্রেস সভাপতিও এনডিএ সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করে ট্যুইটে লিখেছেন, একতরফা জম্মু ও কাশ্মীরকে ভেঙে টুকরো করে, নির্বাচিত জনপ্রতিনিধিদের জেলবন্দি করে, আমাদের সংবিধান লঙ্ঘন করে জাতীয় সংহতি মজবুত করা যায় না। এই দেশটাকে তৈরি করেছে তার জনগণ, জমিজিরেত নয়। সরকারি ক্ষমতার এই অপব্যবহারের ফল আমাদের জাতীয় নিরাপত্তার ওপর মারাত্মক হবে। কাশ্মীর নিয়ে ফের ট্যুইটে কেন্দ্রের সমালোচনা করে রাহুল মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা, সাজ্জাদ লোনের মতো কাশ্মীরী রাজনৈতিক নেতা, নেত্রীর গ্রেফতারির নিন্দা করে তাঁদের মুক্তি দাবি করেছেন। রাহুলের বক্তব্য, কাশ্মীরের মূলস্রোতের রাজনৈতিক নেতাদের গোপন ডেরায় জেলে পুরে রাখা হয়েছে। এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক। এটা মূর্খামি, এতে দূরদৃষ্টিরও অভাব রয়েছে। কারণ এর ফলে ভারত সরকারের তৈরি করা শূন্যস্থান ভরাট করার সুযোগ পাবে সন্ত্রাসবাদীরা। বন্দি নেতাদের ছেড়ে দেওয়া উচিত। কংগ্রেস নেতারা গতকালই কালো দিন আখ্যা দিয়ে কেন্দ্রের পদক্ষেপের নিন্দা করেছেন। রাহুল অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। আজ সকালে কংগ্রেস সাংসদরা রাহুল, তাঁর মা ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে কাশ্মীরের বিশেষ অধিকার রদ ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজনের উদ্যোগের ব্যাপারে দলের মধ্যে মতভেদ, ভিন্নমতের প্রেক্ষিতে স্পষ্ট অবস্থান নেওয়ার কথা বলেন। গতকাল কংগ্রেস নেতারা কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্র হত্যার অভিযোগ তুললেও জনার্দন দ্বিবেদী, দীপিন্দর হুডার মতো কেউ কেউ সরকারের পদক্ষেপ সমর্থন করেন।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget