এক্সপ্লোর

জিএসটি-তে দাম কমল লেপ-কম্বল, ইডলি-ধোসা, রেনকোট, ঝাঁটার

নয়াদিল্লি: হায়দরাবাদে ২১-তম বৈঠকে ৪০টি পণ্যের উপর থেকে করের বোঝা কমানো হল। ফলে সেগুলির দাম কমছে। এই পণ্যগুলির মধ্যে রয়েছে ইডলি-ধোসা তৈরির উপকরণ, রেনকোট, ঝাঁটা, কর্ডুরয় পোশাক। ২০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর, লেপ, রাবার ব্যান্ড ও রান্নাঘরে ব্যবহৃত গ্যাস লাইটারের উপর থেকেও লেভি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন পণ্যের দাম কমানো হয়েছে, কেন্দ্রীয় রাজস্ব ও শুল্ক বোর্ডের ওয়েবসাইটে সেই তালিকা দেওয়া হয়েছে। খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের দোকান থেকে বিক্রি হওয়া খাদি পোশাককে জিএসটি-র আওতার বাইরে রাখা হয়েছে। শাড়ির ফলস পাড়, ধুপ, আখরোট, তেঁতুলের মতো পণ্যগুলির উপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে সেগুলিরও দাম কমেছে। প্লাস্টিকের রেনকোট এবং রাবার ব্যান্ডের উপর শুরুতে ২৮ শতাংশ কর ধার্য করা হয়েছিল। সেই কর কমিয়ে যথাক্রমে ১৮ ও ১২ শতাংশ করা হয়েছে। ইডলি-ধোসা তৈরির উপকরণের উপর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। ঝাঁটা ও ব্রাশে লেভি পুরোপুরি মকুব করা হয়েছে। ১,০০০ টাকা পর্যন্ত দামের লেপের ক্ষেত্রে কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রান্নাঘর, টেবল এবং শৌচাগারে ব্যবহৃত চিনামাটি বা পোর্সেলিনের তৈরি সামগ্রীর ক্ষেত্রে কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। একই ধরনের অন্য ধাতুর তৈরি সামগ্রীর ক্ষেত্রে কর ১৮ শতাংশ করা হয়েছে। বেস মেটালের তৈরি বিভিন্ন সামগ্রীর ক্ষেত্রেও কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget