এক্সপ্লোর

গুজরাতে দলিতদের অধিকার রক্ষায় আন্দোলনকারীর আত্মহত্যার চেষ্টা কালেক্টর অফিসের বাইরে, মৃত্যু হাসপাতালে

আহমেদাবাদ: গুজরাতে দলিতদের অধিকার রক্ষার জন্য আন্দোলনকারী ভানুভাই ভঙ্কর পাটনের কালেক্টর অফিসের সামনে গত বৃহস্পতিবার অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল আহমেদাবাদের হাসপাতালে প্রয়াত হন তিনি। পাটন জেলার দুদখা গ্রামের এক দলিত পরিবারকে জমির মালিকানা দেওয়ার ক্ষেত্রে সরকারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে ভানুভাই আত্মহত্যার চেষ্টা করেন। ১৯৫৫ থেকেই ওই গ্রামে দলিত পরিবারটি সরকারি জমিতে বাড়ি বানিয়ে বসবাস করত। ১৯৯৫ সালে সরকার ওই জমি খালি করার নির্দেশ দেয়। কিন্তু ওই পরিবার ওই জমিতেই তাঁদের থাকতে দেওয়ার জন্য সরকারের কাছে আর্জি জানায়। সরকার ২২ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে চায়। ওই দলিত পরিবারের দাবি, সেই টাকা দেওয়ার পরও সরকার তাদের আনুষ্ঠানিকভাবে জমির মালিকানা দেয়নি। ওই দলিত পরিবারগুলিকে তাদের অধিকার দেওয়ার জন্য ভানুভাই সরকারকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলেন। ওই সময়ের মধ্যে জমির মালিকানা না পাওয়া গেলে আত্মহুতির হুঁশিয়ারিও তিনি দিয়েছিলেন। ১৫ ফেব্রুয়ারি ওই দলিত পরিবারের সদস্যদের নিয়ে পাটনের কালেক্টর অফিসে পৌঁছন এবং প্রকাশ্যে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মী ভানুভাই উঞ্ঝার বাসিন্দা। তিনি নিজেও দলিত। দলিতদের জন্য একটি সংগঠনও তৈরি করেছিলেন। তাঁর ছেলে অস্ট্রেলিয়া ও মেয়ে আমেরিকায় থাকেন। তাঁর আত্মহত্যার ঘটনা নিয়ে চড়ছে রাজনৈতিক চাপানউতোরের পারদও। কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকোর এই ঘটনার জন্য রাজ্যের বিজেপি সরকারকে দায়ী করেছেন। ভানুভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দলিত সংগঠনগুলি গুজরাতের বিভিন্ন স্থানে বনধের ডাক দিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন দলিত নেতা তথা বিধায়ক জিগনেশ মেভানিও। ভঙ্করের আত্মহত্যার চেষ্টার পরই মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget