এক্সপ্লোর

কংগ্রেসের জাতপাত, সংখ্যালঘু তোষণ, পরিবারের শাসন বনাম মোদীর উন্নয়নের রাজনীতির লড়াই গুজরাতের ভোটে, বললেন অমিত শাহ

ভাবনগর: ২০১৭-র গুজরাত বিধানসভা নির্বাচন স্রেফ দুটি দলের যুদ্ধ নয়, কে মুখ্যমন্ত্রী হবেন, তার লড়াই নয়, এই ভোটে কংগ্রেসের জাতপাত, পরিবারতন্ত্রের শাসন না নরেন্দ্র মোদীর উন্নয়নের রাজনীতি, কার জয় হবে, তা নির্ধারিত হবে বলে অভিমত জানালেন অমিত শাহ। গুজরাত বিজেপি সভাপতি জিতু ভাগানির ভাবনগর (পশ্চিম) কেন্দ্র থেকে মনোনয়ন পেশের সময় এক সভায় ভাষণ দিয়ে বিজেপি সভাপতি আরও বলেন, গুজরাতের মানুষকে ঠিক করতে হবে, তারা কি ১৯৮৫ থেকে ১৯৯৫ পর্যন্ত রাজ্যে খাম তত্ত্ব প্রয়োগ করে জাতপাতের সংঘাত বাঁধানোর চেষ্টা করেছিল যে কংগ্রেস, তাদের ভোট দেবেন না কি ১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত রাজ্যে বিজেপি সরকারের বহাল রাখা উন্নয়ন, স্থিতিশীলতাকে বেছে নেবেন? প্রসঙ্গত, ক্ষত্রিয়, হরিজন, আদিবাসী, মুসলিম-এই নিয়ে তৈরি খাম গুজরাতে বড় ভোটব্যাঙ্ক বলে গণ্য হয়। কংগ্রেস গুজরাতে জিততে এবার তাদের প্রচার আউটসোর্স করার চেষ্টা করেছে, শুধু জাতপাতের রাজনীতিতে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেন অমিত। বলেন, গুজরাতবাসী ঠিক করুন, তাঁরা জাতপাত, বংশানুক্রমিক শাসন, সংখ্যালঘু তোষণ না বিজেপির উন্নয়নের রাজনীতি, স্থিতিশীলতা চান। আমাদের নেতা নরেন্দ্র মোদী ভারতকে জাতপাত, পরিবারের রাজত্ব, সংখ্যালঘু তোষণ থেকে মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে কটাক্ষ করে তিনি বলেন, গুজরাতের জন্য ওদের ইউপিএ সরকার কিছুই করেনি। গুজরাতকে ট্যুরিস্ট স্পট বলে মনে করেন রাহুল। উনি প্রায়ই এখানে আসছেন। তাতে অবশ্য আমাদের কোনও সমস্যা নেই, কিন্তু উনি বলুন, দশ বছর দিল্লি শাসন করা সনিয়া-মনমোহন সরকার গুজরাতের জন্য কী করেছে। কিছুই করেনি ওরা। নরেন্দ্র মোদী দিল্লিতে ক্ষমতায় এসে বুলেট ট্রেন, রো-রো ফেরি সার্ভিস, সৌরাষ্ট্র এলাকাকে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েছেন, গুজরাতের সঙ্গে কেন্দ্রের বকেয়া যাবতীয় সমস্যা মিটিয়েছেন।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget