এক্সপ্লোর

রাম রহিম মামলা: হানিপ্রীতের হাতে লাল ব্যাগ মনে আছে? তা ছিল অশান্তি ছড়ানোর সিগন্যাল, বলছে পুলিশ

চণ্ডীগড়: ধর্ষণকাণ্ডে অপরাধী সাব্যস্ত গুরমিত রাম রহিম সিংহকে যখন পাঁচকুলার আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাঁর ছায়াসঙ্গিনী হানিপ্রীতের হাতে ছিল একটি লাল রঙের ব্যাগ। পুলিশ বলছে, ওই ব্যাগ ছিল অনুগামীদের প্রতি রাম রহিমের সিগন্যাল। অশান্তি শুরু করার। রাম রহিমের পরিকল্পনা ছিল, আদালতে দোষী সাব্যস্ত হলেই তাঁর নিজস্ব কম্যান্ডো বাহিনী পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যাবে। শুক্রবার আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরেই তিনি সিরসা থেকে নিয়ে আসা লাল রঙের একটি ব্যাগ চান, বলেন, ওতে তাঁর জামাকাপড় আছে। এই সিরসাতেই ডেরা সাচা সৌদার সদর দফতর, ওখানে আগুনের মত ছড়িয়ে পড়ে অশান্তি। পুলিশ জানাচ্ছে, জামাকাপড় থাকার ছুতোয় রাম রহিমের চাওয়া ওই ব্যাগটি ছিল তাঁর সমর্থকদের প্রতি সঙ্কেত। তাঁর লোকেরা সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে দেয়, ‘বাবাজি’ দোষী সাব্যস্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে শুরু হয় মারামারি, আগুন ধরানো। ব্যাগটি নিয়ে যখন রাম রহিমের এসইউভিতে ওঠা হচ্ছিল, তখনই আদালত থেকে অন্তত ২-৩ কিলোমিটার দূরে কাঁদানে গ্যাসের শেল ফাটার শব্দ আসে। পুলিশ বুঝে যায়, ওই ব্যাগ আসলে সঙ্কেত। পাঁচকুলা থেকে রোহতকের জেল পর্যন্ত রাম রহিমের সঙ্গে ছিলেন তাঁর ছায়াসঙ্গিনী হানিপ্রীত। রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পরেও হানিপ্রীত আদালত চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন, মনে হচ্ছিল, ইচ্ছে করে সময় নষ্ট করছেন। পুলিশ বলেছে, হানিপ্রীতদের পরিকল্পনা ছিল সময় নষ্ট করার, যাতে রাম রহিমের আদালত থেকে বেরিয়ে যাওয়ার খবর তাঁর সমর্থকদের মধ্যে ছড়িয়ে যায়। বিপদ বউজতে পেরে পুলিশ তাঁকে নিজের এসইউভি থেকে বার করে পুলিশের গাড়িতে তোলে। যখন তারা তাঁকে গাডি়তে তুলছিল, তখনও রাম রহিমের নিরাপত্তা রক্ষীরা ঘিরে দাঁড়ায় তাঁকে। পুলিশের ওপর হামলাও চালায় তারা। যেভাবে অন্তত ৮০টা গাড়ি আর এসইউভি সিরসা থেকে পাঁচকুলায় রাম রহিমকে অনুসরণ করছিল, তাতেও বিপদের গন্ধ পায় পুলিশ। তাদের ভয় ছিল, ওই গাড়িগুলিতে অস্ত্র আছে, তাই রাস্তা বদলানোর পরিকল্পনা করে তারা। সেনা ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে রাম রহিমকে নিয়ে যাওয়া হয়, তখনও ডেরা প্রধানের কম্যান্ডোরা পুলিশের গাড়ি ধরে ঝুলে পড়ে। ফের আর এক দফা মারামারি হয়। অবশেষে বিশেষ চপারে করে রোহতক জেলে নিয়ে যাওয়া হয় ধর্ষণের অপরাধী রাম রহিমকে। তাঁর দলবল দীর্ঘক্ষণ বুঝতে পারেনি, তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget