এক্সপ্লোর

উঠে দাঁড়িয়ে সাংসদ, বিধায়কদের অভ্যর্থনা জানাতে হবে আমলা, সরকারি অফিসারদের, হরিয়ানা প্রশাসনের নির্দেশে বিতর্ক

চণ্ডীগড়: সাংসদ বা বিধায়কের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় উঠে দাঁড়াতে হবে আমলা ও সরকারি আধিকারিকদের। হরিয়ানা সরকারের এই বিধি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।

সম্প্রতি, হরিয়ানার মুখ্যসচিব দীপেন্দর সিংহ ধেসি একটি নির্দেশিকা জারি করে সরকারি আধিকারিক ও আমলাদের উদ্দেশ্যে জানান, সাংসদ বা বিধায়কদের সঙ্গে দেখা হলে তাঁরা যেন উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান।

এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই নির্দেশিকার তীব্র সমালোচনা করেছে। তাঁদের দাবি, খামখেয়ালীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হরিয়ানা প্রশাসনের এই নির্দেশিকা এমন একটা সময় জারি করা হল, যখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি সরকারের সঙ্গে দিল্লি প্রশাসনে কর্মরত আমলাদের সংঘাত চরম আকার নিয়েছে।

এমন নয় যে এই প্রথম হরিয়ানা সরকারের জারি করা কোনও নির্দেশিকা ঘিরে বিতর্কের সৃষ্টি হল। এর আগে, এক নির্দেশে ক্রীড়াবিদদের বলা হয়েছিলে আয়ের ৩৩ শতাংশ রাজ্য সরকারকে দিতে। সেই সময় ওই নির্দেশ ঘিরে বিস্তর জলঘোলা হয়। অবশেষে মনোহর লাল খট্টর সরকার তা স্থগিত করে।

তবে, হরিয়ানা সরকারের এই নির্দেশিকা আদতে কেন্দ্রের-ই অনুরূপ নির্দেশিকার ফলো-আপ মাত্র। গত ৭ ফেব্রুয়ারি, কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফে সব রাজ্যকে দেওয়া এর নির্দেশে বলা হয়, আমলাদের ব্যবহার সংক্রান্ত কিছু বিধি কঠোরভাবে কার্যকর করতে।

সূত্রের খবর, এই নতুন বিধি নেওয়ার নেপথ্য হল কেন্দ্রের কাছে দায়ের হওয়া এই সংক্রান্ত একাধিক অভিযোগ। লোকসভার একাধিক সাংসদ অভিযোগে জানান, তাঁদের সঙ্গে সাক্ষাতের সময় প্রোটোকল লঙ্ঘন করছেন একাধিক সরকারি আধিকারিক ও আমলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget