এক্সপ্লোর

বেচাল দেখলে একমাত্র ব্যবস্থা নিই আমরাই, অন্নার উদ্বেগ 'আন্তরিক' বলেও দাবি শীর্ষ আপ নেতার

পানাজি: আম আদমি পার্টির (আপ) সাম্প্রতিক ঘরোয়া নানা অস্বস্তিকর ঘটনায় তাদের এক সময়ের সঙ্গী অন্না হজারের উদ্বেগ প্রকাশকে 'আন্তরিক' বললেন মণীশ শিসোদিয়া। তবে একইসঙ্গে তাঁর দাবি, সংগঠনে বেচাল দেখামাত্রই সঙ্গে সঙ্গে তাঁরা ব্যবস্থা নেন। সম্প্রতি এক মহিলার সঙ্গে ‘অশালীন’ ভিডিও সামনে আসার পর মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়ে ধর্ষণের অভিযোগে জেলে যেতে হয়েছে অরবিন্দ কেজরীবালের দলের বিধায়ক সন্দীপ কুমারকে। সেই প্রেক্ষাপটে প্রবীণ অন্না গতকাল বলেন, কেজরীবালের সঙ্গীদের কয়েকজন জেলে গিয়েছেন, অন্যরা ‘জালিয়াতিতে মদত দিচ্ছেন’, এটা দেখে তিনি খুবই মর্মাহত, দুঃখিত। অন্নার প্রতিক্রিয়ার জবাবে শিসোদিয়া বলেন, রাজনীতি নোংরার ভরে গিয়েছে, সব ধরনের লোক আসছেন, অন্নাজি সঠিক ভাবেই এতে তাঁর আপত্তির কথা বলেছেন। কিন্তু আমি এই আশ্বাস দিতে পারি যে, যখনই কোনও অন্যায় হয়, দেশে একমাত্র আমরাই কঠোর ব্যবস্থা নিই। আর কোনও দল নেই যারা অন্যায় ঘটতে দেখলেই দ্রুত, কড়া ব্যবস্থা নেয়। আপের অভ্যন্তরীণ ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করে অন্না গতকালের সাক্ষাত্কারে এও বলেন, আমি খুবই আঘাত পেয়েছি। কেজরীবাল যখন আমাদের সঙ্গে ছিলেন, গ্রাম স্বরাজ নিয়ে একটি বই লিখেছিলেন। উনি কি এটাকে গ্রাম স্বরাজ বলবেন?  আমি খুব কষ্ট পাচ্ছি। কেজরীবালের প্রতি যে আশা-ভরসা ছিল, সব শেষ হয়ে গিয়েছে। শিসোদিয়া বলেন, ওনার (হজারে) উদ্বেগকে আমরা সম্মান করি। আমরা সব খতিয়ে দেখব। যদিও একইসঙ্গে সন্দীপ কুমারের প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি বলেন, যা হয়েছে, সত্যিই দুঃখজনক। তবে আমাদের সামনে এটা প্রমাণের সুযোগ এসেছে যে, গোটা দেশে একমাত্র আমরাই দ্রুত ব্যবস্থা নিই। আপে এর নিশ্চয়তা আছে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget