এক্সপ্লোর

ক্যাম্পাসে ভারত-বিরোধী স্লোগান: কানহাইয়াদের বিরুদ্ধে জেএনইউ কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থা খারিজ করল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: গত বছর জেএনইউ ক্যাম্পাসে বিতর্কিত অনুষ্ঠানে জড়িত থাকার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার সহ ১৫ পড়ুয়ার বিরুদ্ধে যে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়েছে, তা খারিজ করল দিল্লি হাইকোর্ট। গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠিয়েছে আদালত। বিচারপতি ভি কে রাওয়ের নির্দেশ, গত বছরের ৯ ফেব্রুয়ারির অনুষ্ঠানের ঘটনার নতুন করে বিচার করতে হবে। পড়ুয়াদের সব নথিপত্র যাচাই করে দেখতে দিতে হবে, শুনতে হবে তাঁদের বক্তব্যও। হাইকোর্ট পড়ুয়াদের কথা শোনার ৬ সপ্তাহের ভিতর সুবিবেচনাপ্রসূত রায় ঘোষণা করতে বলেছে জেএনইউ কর্তৃপক্ষকে। পড়ুয়াদের মধ্যে আছেন উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ব্যাপারে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি বলে অভিযোগ পড়ুয়াদের। তাঁরা কর্তৃপক্ষের দেওয়া শাস্তিকেও চ্যালেঞ্জ করেছেন। কয়েকটি সেমেস্টারের জন্য বহিষ্কার থেকে শুরু করে হস্টেলে থাকার সুবিধা প্রত্যাহার, এমনই নানা ধরনের সাজা দেওয়া হয়েছে তাঁদের। প্রসঙ্গত, খালিদকে আগামী ডিসেম্বর পর্যন্ত ও অনির্বাণকে ৫ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। কানহাইয়া, খালিদ ও অনির্বাণকে সংসদ জঙ্গি হানা মামলায় দোষী ঘোষিত আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে হওয়া জেএনইউ ক্যাম্পাসের অনুষ্ঠানে জড়িত থাকায় রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেফতার করা হয়েছিল। ওই অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান ওঠে বলে অভিযোগ। পরে তাঁরা জামিন পান। এই মামলায় চার্জশিট পেশ হয়নি এখনও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget