এক্সপ্লোর

মোটেই পিস্তল দেখাইনি, ও আমাকে ভালবাসে, দাবি বিয়ের আসর থেকে বর অপহরণে গ্রেফতার ‘রিভলভার রানি’র

বুন্দেলখণ্ড: ফিল্মি চিত্রনাট্যকেও হার মানিয়ে পিস্তল দেখিয়ে বিয়ের আসর থেকে বরকে উঠিয়ে নিয়ে গিয়ে শোরগোল ফেলে দিয়েছেন উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের এক তরুণী। পুলিশ অবশ্য ওই তরুণীকে গ্রেফতার করেছে। বিয়ের আসরে রিভলবার রানি রীতিমতো নাটকীয়ভাবে বলেছিলেন, তাঁকে ভালবেসে তাঁর প্রেমিক অন্য কাউকে বিয়ে করবে, তা তিনি বরদাস্ত করবেন না। পুলিশ গ্রেফতার করার পর ওই তরুণী অপহরণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি বর অশোক যাদব স্বেচ্ছায় তাঁর সঙ্গে চলে গিয়েছিলেন। ২৫ বছরের তরুণী বর্ষা সাহু অবশ্য কাহিনীর সবচেয়ে নাটকীয় মুহুর্তের দায় খারিজ করে দিয়েছেন। থানায় বসে জোর গলায় তিনি বলেছেন, ‘ওখানে মোটেই পিস্তল নিয়ে যাই নি আমি..এটা একেবারেই মিথ্যে’। প্রত্যক্ষদর্শীরা অবশ্য অন্য কথা বলছেন। তাঁদের দাবি, বিয়ের কাজ তখন জোরকদমে চলছে। সেই সময়ই একটি এসইউভি থেকে নেমে দুই সঙ্গীর সঙ্গে বিয়ে যেখানে হচ্ছে সটান সেখানে গিয়ে বরের কপালে পিস্তল রেখে বর্ষা বলেছিলেন, ‘এই লোকটা আমায় ভালোবাসে। ও আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করছে। এটা আমি কিছুতেই হতে দেব না’। পুরো ঘটনায়  বিয়ের আসরে উপস্থিত লোকজনের বিস্ময়ের রেশ কাটতে না কাটতেই  মণ্ডপ থেকে বরকে তুলে দুই সঙ্গীকে নিয়ে গাড়িতে উঠে পড়েন তিনি। কনের পরিবার পুলিশের দ্বারস্থ হয় এবং অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে বর্ষা গ্রেফতার হলেও অশোকের খোঁজ এখনও পাওয়া যায়নি। জানা গেছে, কয়েক বছর আগে একে অপরের সঙ্গে আলাপ হয় অশোক ও বর্ষার। তারপর প্রেম। কারুর কারুর অভিযোগ, গোপনে তাদের বিয়েও হয়েছে। কিন্তু পরিবারের চাপে অশোক অন্য কাউকে বিয়ে করতে রাজি হন। বর্যা তাঁর মা ও বোনের সঙ্গে থাকেন। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, অশোকই তাঁর গাড়িতে উঠে বসে এবং স্বেচ্ছায় তাঁর সঙ্গে চলে এসেছে। বর্ষার দাবি, ও ওই বিয়ে নিয়ে একেবারেই খুশি ছিল না। ওই মেয়েটিকে বিয়েও করতে চায়নি। কনের পরিবার জানত যে পাত্রের অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। বান্দা থানা সূত্রে এ কথা জানা গেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget