এক্সপ্লোর

শেষ হল পঞ্জাব ও গোয়ায় নির্বাচনী প্রচারপর্ব, ভোটগ্রহণ শনিবার

চণ্ডীগড় ও পানাজি: শেষ হল পঞ্জাব ও গোয়ার নির্বাচনী প্রচারপর্ব। আগামী ৪ ফেব্রুয়ারি পঞ্জাবের ১১৭ এবং গোয়ার ৪০ বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। দুটি রাজ্যেই এক দফায় ভোটগ্রহণ হওয়ার কথা।

এই দুই রাজ্যেই মোদী সরকারের কাছে বড় পরীক্ষা হতে চলেছে। এই প্রথম স্বাস্থ্যজনিত কারণে ভোটপ্রচার থেকে নিজেকে বিরত রেখেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। দলের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন সহ-সভাপতি রাহুল গাঁধী।

সেই জায়গায় বিজেপি প্রার্থীদের হতে প্রচারে অংশ নিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর সহ একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্বকে।

পঞ্জাবে একদিকে যেখানে বিজেপি-শিরোমনি অকালি দল জোটের কাছে পরীক্ষা হবে ক্ষমতার শাসনভার ধরে রাখা, সেখানে বিরোধী কংগ্রেস ও আম আদমি পার্টির লক্ষ্য হবে বিজেপি-এসএডি জোটকে উৎখাত করা।

পঞ্জাবে এবারে বিরোধীদের মূল ইস্যু হল মাদক সমস্যা, দুর্নীতি ও আইনশৃঙ্খলা। পাশাপাশি, শতদ্রু-যমূনা লিঙ্ক ক্যানাল বিতর্কও বিরোধীদের কাছে ভোটের বড় ইস্যুতে পরিণত হয়েছে।

পঞ্জাবে সাধারণত, বিজেপি ও কংগ্রেসের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এবার আম আদমি পার্টিও কোমর বেঁধে নেমেছে। লোকসভা নির্বাচনে চারটি আসন জেতা আপ নেতৃত্ব এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী। যে কারণে, রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে প্রচার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

অন্যদিকে, গোয়ায় এবার লড়াই ত্রিমুখী হতে চলেছে। এখানেও কংগ্রেস ও বিজেপির সঙ্গে লড়াইয়ে রয়েছে আপ।

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget