এক্সপ্লোর

দিল্লিতে ‘মানব-সভ্যতার রক্ষাকর্তা’ ট্রাম্পের জন্মদিন পালন হিন্দুসেনার

নয়াদিল্লি: প্রথমে জয়ের প্রার্থনায় যজ্ঞ। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ধুমধাম করে পালন করল হিন্দুসেনা। এই ঘটনার সাক্ষী থাকল রাজধানী। মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ট্রাম্পের জন্মদিন পালন করা হয়। সেখানে ট্রাম্পের মুখের কাটআউট রেখে তা রং-বেরংয়ের বেলুনে মুড়ে দেওয়া হয়। পাশে রাখা প্ল্যাকার্ডে ট্রাম্পকে ‘মানব-সভ্যতার রক্ষাকর্তা’ হিসেবে উল্লেখ করা হয়। এই উপলক্ষ্যে হিন্দুসেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা জানান, জন্মদিন পালনের জন্য বিশেষ অর্ডার দিয়ে একটি সাত কিলোগ্রামের কেক আনানো হয়েছে। একইসঙ্গে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, অরল্যান্ডোয় ঘটে যাওয়া সাম্প্রতিক গণহত্যা সত্ত্বেও এই জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, ট্রাম্প ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, যা ভারতের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। বিষ্ণু যোগ করেন, ভারতও একইভাবে এই সন্ত্রাসবাদের শিকার। একজনই এই আমাদের এই সন্ত্রাসের কবল থেকে মুক্ত করতে পারেন – তিনি আর কেউ নন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আশা,  বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী নির্বাচন জিতে ইসলামিক সন্ত্রাসকে বিশ্ব থেকে মুছে ফেলে ট্রাম্প নিজের প্রতিশ্রুতি রক্ষা করবেন। গতমাসে, ট্রাম্পের জয়ের শুভেচ্ছা জানিয়ে একটি যজ্ঞের আয়োজন করেছিল হিন্দুসেনা। ‘উই লাভ ট্রাম্প’ লেখা সহ রিপাবলিকান পদপ্রার্থীর একটি পোস্টারকে রেখে সেখানে মন্ত্রোচ্চারণের মধ্যে ট্রাম্পের জয়ের প্রার্থনা করা হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget