এক্সপ্লোর

ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়, বৃদ্ধ বাবা-মার প্রতি দুর্ব্যবহারকারীদের সতর্কবার্তা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: ‘বাবা-মায়ের প্রতি দুর্ব্যবহার করবেন না। কারণ, ইতিহাস তো ফিরে ফিরে আসে। আজ যে ব্যবহার নিজের বাবা-মায়ের সঙ্গে করছেন, সেই ব্যবহারই নিজের সন্তানের কাছ থেকে ফেরত পাবেন’। এই ভাষাতেই বাবা-মার প্রতি দুর্ব্যবহারকারীদের সতর্ক করে দিলে দিল্লি হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি গীতা মিত্তাল ও বিচারপতি অনু মালহোত্রকে নিয়ে গঠিত বেঞ্চ। বাবা-মার প্রতি দুর্ব্যবহার ও গালিগালাজে অভিযুক্ত দুই ভাইকে বাড়ি থেকে উত্খাতের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায়ে উত্পীড়িত পিতামাতা তাঁদের দুই সন্তানকে বাড়ি থেকে উত্খাত করতে পারেন বলে জানানো হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করা দায়ের করা মামলার শুনানিতে নিজেদের পর্যবেক্ষণে ওই মন্তব্য করেন বিচারপতিরা। আদালত পিটিশনকারীর কাছে জানতে চান, কেন তাঁরা এমন একটা পরিবেশ গড়ে তোলেননি যাতে বৃদ্ধ বয়সে তাঁদের বাবা-মা শান্তিতে থাকতে পারেন। ওই দুই ভাইয়ের আর্জির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ সেপ্টেম্বর। ২০১৫-র অক্টোবরে মেনটেন্যান্স ট্রাইব্যুনালের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের কাছে আর্জি জানিয়েছিলেন দুই ভাই। তাঁদের মধ্যেই একজন মদ্যপ পুলিশ কর্মী, যাঁকে দিল্লি পুলিশ চাকরি থেকে বরখাস্ত করেছে। গত ১৫ মার্চ মেনটেন্যান্স ট্রাইব্যুলানের নির্দেশ বহাল রেখে সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল, যতদিন ওই বাবা-মায়ের তাঁদের বাড়ির আইনি মালিকানা থাকবে ততদিন তাঁরা তাঁদের ওই দুই অভব্য সন্তানকে বাড়ি থেকে উত্খাত করতে পারেন। সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন দুই ভাই। সরকার এর আগে হাইকোর্টকে জানিয়েছিল, এক বিচারপতির বেঞ্চের নির্দেশ মেনে দুই ভাইকে তাঁদের বাবা-মার বাড়ি থেকে উত্খাত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget