এক্সপ্লোর

কানপুরে কংগ্রেসের হোর্ডিংয়ে ‘আধুনিককালের ধৃতরাষ্ট্র মোদী’

কানপুর: সারা দেশে ধূমধাম সহকারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তিন বছর পূর্তি অনুষ্ঠান পালন করছে বিজেপি। এরইমধ্যে উত্তরপ্রদেশ কংগ্রেস মোদী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কানপুর শহরজুড়ে কয়েকটি হোর্ডিং দিয়েছে। এই হোর্ডিংগুলিতে প্রধানমন্ত্রী মোদীকে ‘আধুনিককালের ধৃতরাষ্ট্র’ হিসেবে দেখানো হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কাছে ১০ টি প্রশ্নের জবাব চাওয়া হয়েছে হোর্ডিংগুলিতে। একটি হোর্ডিংয়ে লেখা, ‘মোদী সরকার, তিন সাল বেমিসাল, জনতা পুছ রহি হ্যায় সওয়াল’। পোস্টারে দেখা গিয়েছে, মোদী সিংহাসনে বসে রয়েছেন। সিংহাসনের ওপর পদ্মফুল (বিজেপির নির্বাচনী প্রতীক),  চোখে সানগ্লাস। এভাবে তাঁকে মহাকাব্য ভারতের দৃষ্টিশক্তিহীন রাজা ধৃতরাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে। পোস্টারের অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘হিন্দু সন্ত’ হিসেবে তুলে ধরা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, পায়ের ওপর পা তুলে বসে রয়েছেন আদিত্যনাথ। কাঁধে লাঠি। লাঠির মাথায় পদ্ম। পোস্টারগুলিতে নোট বাতিল, কালো টাকা, স্মার্ট সিটি, ৩৭০ ধারা ও বেকারত্ব সহ ১০ টি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে। মোদী ও আদিত্যনাথের ব্যঙ্গছবি সম্বলিত ওই হোর্ডিংগুলি শহরের তিনটি জায়গায় দেওয়া হয়েছে। কানপুর শহরের কংগ্রেস প্রধান হরপ্রকাশ অগ্নিহোত্রী এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, একটি জায়গা থেকে হোর্ডিং সরিয়ে দিয়েছেন বিজেপি নেতারা। কংগ্রেসের অভিযোগ, ক্ষমতায় আসার আগে মোদী বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিন বছর পরও চালাকিপূর্ণ কথাবার্তার মাধ্যমে জনগনকে ঠকিয়ে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget