এক্সপ্লোর

নেতাজি সংক্রান্ত কত ফাইল আছে পিএমও-তে, জানাতে বললেন কেন্দ্রীয় তথ্য কমিশনার

নয়াদিল্লি: নেতাজি সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত কতগুলি ফাইল এখনও তাদের কাছে আছে, প্রধানমন্ত্রীর অফিসকে (পিএমও) জানাতে নির্দেশ দিলেন কেন্দ্রীয় তথ্য কমিশনার আর কে মাথুর। ১৯৪৭ থেকে ২০১৬ পর্যন্ত নেতাজি বিষয়ক কতগুলি ফাইল তাদের কাছে আছে, কতগুলি ফাইল জনসমক্ষে প্রকাশ করা হয়েছে আর কতগুলি নষ্ট করে ফেলা হয়েছে বা হদিশ নেই, পিএমও-র কাছে ২০১৭-র জানুয়ারিতে সেই সংখ্যা চেয়েছিলেন জনৈক শোভিত গোয়েল। কিন্তু সন্তোষজনক জবাব না পেয়ে তিনি কেন্দ্রীয় তথ্য কমিশনের দ্বারস্থ হন। সেন্ট্রাল পাবলিক ইনফর্মেশন অফিসার ও প্রথম অ্যাপেলেট কর্তৃপক্ষের নির্দেশের বিরুদ্ধে আবেদন করেন তিনি। গোয়েলের দাবি, তাঁর আবেদনটি পেশ হওয়ার মাসখানেকেরও বেশি সময় বাদে পিএমও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকে পাঠায়, যদিও তথ্যের অধিকার আইন অনুযায়ী তা অবশ্যই ৫ দিনের মধ্যে পাঠানো উচিত ছিল। শুনানিতে পিএমও-র কর্তাব্যক্তিরা মাথুরকে জানান, তাঁদের দপ্তরে নেতাজির ওপর ৫৮টি ফাইল ছিল, যা ইতিমধ্যেই দেশের জাতীয় মহাফেজখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁরা এও বলেন, আবেদনকারীর চাওয়া তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোপনীয়, অতএব এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসারের সঙ্গে আলোচনা করতে সময় লেগেছে। গোয়েলের দাবি, তাঁকে বলা হয়, ৫৮টি নেতাজি সংক্রান্ত ফাইল আছে। কিন্তু সংখ্যাটা সম্পর্কে তাঁকে ভুল তথ্য দেওয়া হয়েছে। মাথুর বলেন, কমিশনের অভিমত হল, উত্তরদাতা প্রতিষ্ঠান অর্থাত পিএমও-র উচিত আবেদনকারীকে তাঁর প্রথম পয়েন্টের (সুভাষচন্দ্র বসু সংক্রান্ত পিএমও-র কাছে থাকা ফাইল সংখ্যা) ব্যাপারে সংশোধিত জবাব দেওয়া। সাতদিনের মধ্যে জবাব পাঠাতে তিনি নির্দেশ দেন পিএমও-কে। বলেন, উত্তরদাতা অর্থাত্ পিএমও-কে পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তথ্যের অধিকার আইনে পেশ হওয়া আবেদনগুলি যথাযথ গুরুত্ব দিয়ে দেখা ও নির্ধারিত সমসসীমার মধ্যে বদলি করা সুনিশ্চিত করা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট সিপিআইও অর্থাত তথ্য অফিসারকে আবেদনকারী জানিয়ে দেবেন যে, এ ধরনের বিলম্ব ভাল চোখে দেখা হচ্ছে না।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget