এক্সপ্লোর

১৯৯০-এই অযোধ্যা সমস্যা মেটাতে চলেছিল চন্দ্রশেখর সরকার, কী হয় তখন, দেখুন

হরিবংশ বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে চন্দ্রশেখর অত্যন্ত সাহসী পদক্ষেপ করে হিন্দু-মুসলমান নেতাদের মুখোমুখি বসিয়েছিলেন। চেষ্টা করেছিলেন, আলোচনার মাধ্যমে যেন শান্তিপূর্ণভাবে সমস্যা মিটিয়ে ফেলেন তাঁরা।

নয়াদিল্লি: অর্ডিন্যান্স এনে অযোধ্যা বিতর্ক মিটিয়ে দেওয়ার চেষ্টা করে চন্দ্রশেখরের নেতৃত্বে গঠিত মিলিজুলি সরকার। রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর বই লিখেছেন। সেখানে এই তথ্য পাওয়া গিয়েছে। সেটা ১৯৯০। বাবরি মসজিদ ধ্বংস হতে তখনও ২ বছর বাকি। দিল্লির সিংহাসনে তখন আসীন চন্দ্রশেখর, তাঁর সংখ্যালঘু সরকার চলছে রাজীব গাঁধী নেতৃত্বাধীন কংগ্রেসের বাইরে থেকে সমর্থনে। জেডিইউয়ের রাজ্যসভা সাংসদ হরিবংশ তখন ছিলেন অতিরিক্ত তথ্য কমিশনার। তাঁর চন্দ্র শেখর- দ্য লাস্ট আইকন অফ আইডিওলজিক্যাল পলিটিক্স বইতে লিখেছেন, চন্দ্র শেখর অযোধ্যা সমস্যার বরাবরের জন্য সমাধান খোঁজার চেষ্টা করেন। এ ব্যাপারে তাঁকে সাহায্য করেন উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শরদ পওয়ার ও রাজস্থানের মুখ্যমন্ত্রী ভৈঁরো সিংহ শেখাওয়াত। বিশ্ব হিন্দু পরিষদ ও মুসলিম নেতৃত্বের মধ্যে বোঝাপড়া তৈরির চেষ্টা করেন তাঁরা। চন্দ্রশেখর সরকার এ ব্যাপারে অর্ডিন্যান্স আনতে চেয়েছিল। হরিবংশ বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে চন্দ্রশেখর অত্যন্ত সাহসী পদক্ষেপ করে হিন্দু-মুসলমান নেতাদের মুখোমুখি বসিয়েছিলেন। চেষ্টা করেছিলেন, আলোচনার মাধ্যমে যেন শান্তিপূর্ণভাবে সমস্যা মিটিয়ে ফেলেন তাঁরা। ভৈঁরো সিংহ শেখাওয়াত তাঁর পুরনো বন্ধু, তাঁর সাহায্য নেন তিনি। পাশাপাশি সাহায্য করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শরদ পওয়ার ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব। ঠিক হয়, অযোধ্যা বিতর্ক সুপ্রিম কোর্টে যাবে। আদালত যা রায় দেবে তাই গ্রাহ্য হবে। যদি আদালত বলে, তবে মুসলিম নেতারা নাকি মসজিদ স্থানান্তর করা নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছিলেন। হরিবংশ আরও বলেছেন, চন্দ্রশেখর ভিএইচপি ও বাবরি মসজিদ অ্যাকশন কমিটিকে ১৯৯০-এর ডিসেম্বরে দুটি বৈঠকে বসান। সংসদে বৈঠক করান একটি নির্দিষ্ট প্রশ্ন নিয়ে- সত্যিই বাবরি মসজিদ মন্দির ভেঙে গড়ে উঠেছিল কিনা। অযোধ্যার বিতর্কিত কাঠামোর ঐতিহাসিক, পুরাতাত্ত্বিক, আইনগত ও রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে তৈরি করেন ৪ বিশেষজ্ঞের কমিটি। তাঁদের বলা হয় ভিএইচপি ও বাবরি মসজিদ অ্যাকশন কমিটির দেওয়া যাবতীয় তথ্যপ্রমাণ বিবেচনা করতে। শরদ পাওয়ারের আত্মজীবনী থেকে উল্লেখ করে বইটিতে বলা হয়েছে, চন্দ্রশেখর ভেবেছিলেন, অযোধ্যার বিতর্কিত কাঠামো একটি স্মৃতিসৌধ হিসেবে থাকুক, আর জমিটি বরাদ্দ হোক একটি মন্দির ও একটি মসজিদ গঠনের জন্য। কিন্তু অর্ডিন্যান্স আসছে খবর পেয়ে বাগড়া দেয় বাইরে থেকে সরকারকে সমর্থন করা কংগ্রেস। দলীয় সভাপতি রাজীব গাঁধী ও তাঁর ঘনিষ্ঠরা নাকি ভয় পেয়ে যান, এমন জটিল সমস্যার সমাধান করে ফেললে চন্দ্রশেখরের ভাবমূর্তি জনগণের মনে সুদৃঢ় হবে, আর তা কোনওভাবেই তাঁদের কাম্য ছিল না। তাঁদের হস্তক্ষেপের জন্যই অযোধ্যা জট তখন খুলতে খুলতেও খোলেনি। এরপর ১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয় করসেবকদের হাতে। অন্যদিকে গড়ায় ইতিহাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget