এক্সপ্লোর

৬টি সরকারি ও বেসরকারি ইনস্টিটিউটকে ‘উৎকর্ষ প্রতিষ্ঠান’-এর মর্যাদা কেন্দ্রের

নয়াদিল্লি: ৬টি সরকারি ও বেসরকারি ইনস্টিটিউটকে ‘উৎকর্ষ প্রতিষ্ঠান’-এর মর্যাদা প্রদান করল কেন্দ্র। এর ফলে, ওই প্রতিষ্ঠানগুলি পূর্ণ সায়ত্ত্বশাসন পেল এবং একইসঙ্গে নিজেদের ‘বিশ্ব শ্রেণির বিশ্ববিদ্যালয়’ হিসেবে তুলে ধরতে অনুদানও পাবে। এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে যে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে তিনটি সরকারি ও তিনটি বেসরকারি। সরকারি প্রতিষ্ঠানগুলি হল-- আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনন্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)। বেসরকারি প্রতিষ্ঠানগুলি হল-- মণিপল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, বিটস পিলানি ও জিও ইনস্টিটিউট। এই ঘোষণার ফলে, আগামী পাঁচ বছরে তিন সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রের থেকে এক হাজার কোটি টাকা অনুদান পাবে। তবে, বেসরকারি প্রতিষ্ঠানগুলি তা পাবে না। প্রসঙ্গত, ১০টি সরকারি ও ১০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান-- অর্থাৎ মোট ২০টি প্রতিষ্ঠানকে ‘উৎকর্ষ প্রতিষ্ঠান’-এর মর্যাদা দেওয়ার পরিকল্পনা করেছিল কেন্দ্র। সেই অনুযায়ী, এদিন ৬টি প্রতিষ্ঠানকে ‘উৎকর্ষতা’ মর্যাদা প্রদান করা হল। দেশের মোট ১১৪টি শিক্ষা প্রতিষ্ঠান এই মর্যাদার জন্য আবেদন করেছিল। এর মধ্যে ১১টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ২৭টি জাতীয়স্তরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, দেশের সেরা আইআইটি ও এনআইটি , ২৭টি রাজ্য বিশ্ববিদ্যালয়, ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৪টি গ্রিনফিল্ড ইনস্টিটিউট ছিল। প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এন গোপালস্বামীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিশেষজ্ঞ কমিটি ৬টি প্রতিষ্ঠানকে বাছাই করে, যাদের মধ্যে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সেরা ৫০০-র তালিকায় ঢোকার ক্ষমতা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget