এক্সপ্লোর

গুরমেহেরের সমর্থনে, বিরুদ্ধ মত প্রকাশের পরিসর 'পুনরুদ্ধার' চেয়ে দিল্লিতে এবিভিপি-বিরোধী মিছিল পড়ুয়া, শিক্ষকদের

নয়াদিল্লি: গতকাল রাস্তায় নেমেছিল এবিভিপি। তেরঙ্গা মিছিল করেছিল। গুলমেহের কউরের সমর্থনে আজ রাজধানীর রাস্তায় মিছিল বেরল বাম ছাত্রদের। সোস্যাল মিডিয়ায় এবিভিপি-বিরোধী প্রচার করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কার্গিল শহিদের কন্যা মিছিলে ছিলেন না বটে, তবে তাঁর পাশে দাঁড়ালেন সহপাঠীরা, শিক্ষকরাও। দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশ পড়ুয়া ও শিক্ষক সমবেত ভাবে মিছিল করলেন। নর্থ ক্যাম্পাস থেকে আর্টস ফ্যাকাল্টি ভবন পর্যন্ত মিছিল যায়। সেখানে 'এবিভিপি দূর হটো', 'আজাদি' স্লোগান ওঠে। মিছিলে তাঁদের হাতের পোস্টারে ছিল 'তোমাদের জাতীয়তাবাদ আমাদের গণতন্ত্রের ঊর্ধ্বে নয়' জাতীয় বক্তব্য। march-du-580x395 মিছিলে শামিল পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলিকে এবিভিপি-র 'আঘাত' থেকে রক্ষা করা, বিরুদ্ধ মত প্রকাশের পরিসর 'খর্ব করা'র চেষ্টার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তাঁরা। এক পড়ুয়া বলেন, বিতর্ক করা, মতামত বিনিময়, আলোচনার পরিসর পুনরুদ্ধার করতেই আমরা মিছিলে পা মিলিয়েছি। বিরুদ্ধ মত প্রকাশ করেও পরস্পর সহাবস্থান করা যায়, সেই স্বাধীনতা আছে, সেটাই বলতে চাই। পড়ুয়াদের সঙ্গে পা মেলানো এক ফ্যাকাল্টি মেম্বার দাবি করেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব 'বেদখল' হতে বসেছে, কিন্তু কর্তৃপক্ষ আটকানোর কোনও ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত, রামজস কলেজে সেমিনারে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত জেএনইউ পড়ুয়া ওমর খালিদ ও আইসা নেত্রী শেহলা রশিদকে বক্তা হিসাবে ডেকেও এবিভিপি-র চাপে আমন্ত্রণ প্রত্যাহার করে কর্তৃপক্ষ। তাকে কেন্দ্র করে এবিভিপি ও আইসা-এসএফআইয়ের সংঘর্ষের মধ্যেই গুরমেহের ফেসবুক পোস্টে লেখেন, এবিভিপিকে ভয় পাই না। আমি একা নই। দেশের সব পডু়য়া আমার সঙ্গে আছে। সেইসঙ্গে আমার বাবাকে পাকিস্তান মারেনি, যুদ্ধে মারা গিয়েছেন তিনি--এই পোস্ট ঘিরে তুমুল ঝড় ওঠে। এবিভিপির বিরোধিতা করায় তাঁকে সোস্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে দিল্লি মহিলা কমিশনের দ্বারস্থ হন তিনি। তবে শেষ পর্যন্ত আজকের নির্ধারিত মিছিল থেকে নিজেকে সরিয়ে নেন।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget