এক্সপ্লোর

মুখ কেন এত চকচক করে? রাষ্ট্রীয় বাল পুরস্কার পাওয়া কৃতীদের জানালেন মোদি

তরুণ প্রতিভাদের আরও কঠোর পরিশ্রমী হওয়ার পরামর্শ দেন নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: দেশের শিশু ও তরুণ প্রতিভাকে উৎসাহিত করতে কৃতীদের হাতে রাষ্ট্রীয় সম্মান তুলে দেয় সরকার। সেই অনুষ্ঠান সমারোহতেই আজ দিল্লিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রীয় বাল পুরস্কার নিয়েছে অথর্ব কুমার, দর্শ মালানি, গৌরি মিশ্র, করক বিশ্বাস, রিয়া জৈন ও প্রজ্ঞান পাদুকলির মতো আরও একাধিক বিস্ময় প্রতিভা। প্রথমে নাতিদীর্ঘ বক্তৃতা এবং তারপর কৃতীদের পুরস্কার প্রদান করেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়ই নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা পুরস্কৃত কৃতীদের বলেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর মুখে কেন এত উজ্জ্বল দেখায়? জবাবে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি কঠোর পরিশ্রম করেন আর সেকারণেই প্রচণ্ডরকম ঘামেন। আর সেই ঘাম দিয়েই মুখ মালিশ করেন বলে তাঁর মুখ চকচক করে।

এই বক্তব্যের প্রসঙ্গেই তরুণ প্রতিভাদের আরও কঠোর পরিশ্রমী হওয়ার পরামর্শ দেন নরেন্দ্র মোদি। কোনও এক আবিষ্কারের পরে থেমে গেলে চলবে না, বরং সেটাকে শুরু ধরে আরও এগিয়ে যেতে হবে, পরামর্শ তাঁর।

২২ মিনিটের বক্তৃতায় তিনি আরও একাধিক বিষয় রাষ্ট্রীয় পুরস্কার প্রাপকদের সামনে তুলে ধরেন। তারমধ্যে নাগরিক দায়িত্ব, পুলিশের প্রতি সম্মান প্রদর্শনের বিষয় উল্লেখ্যনীয়। নরেন্দ্র মোদি বলেন, “অধিকারকে নয়, দায়িত্বকে সর্বাধিকার দিতে হবে। সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়িত্ব নির্বাহ করতে হবে। যারা এই দায়িত্ববোধ নিয়ে সদা জাগ্রত ও সচেতন, তাদের কথা সবাই মনে রাখবে।”

কচিকাচাদের উৎসাহ প্রদান করে প্রধানমন্ত্রী বলেন,  “আপনাদের বয়স কম, তবে আপনারা যে কাজ করেছেন, তা করে দেখানো তো দূর অনেকে ভাবতেই পারবেন না। আপনাদের সঙ্গে কথা বলে, আপনাদের গল্প শুনে আমি অনুপ্রাণিত হই।” একই সঙ্গে দিল্লিতে পুলিশ মেমোরিয়াল দেখারও পরামর্শও দিয়েছেন তিনি। স্বাধীনতার পর ৩৩ হাজার পুলিশ দেশের কাজে শহিদ হয়েছেন। এঁরা প্রত্যেকেই দেশের নাগরিকের সুরক্ষায় প্রাণ দিয়েছেন। পুলিশদের প্রতি গৌরবান্বিত হওয়া উচিত বলে কৃতীদের পাঠ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget