এক্সপ্লোর

পাকিস্তানের পরমাণু অস্ত্রগুলিকে খুঁজে খুঁজে ধ্বংস করতে পারে ভারত: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি: পাকিস্তানের পরমাণু অস্ত্র সহ বিভিন্ন লক্ষ্য চিহ্নিত করে তাতে আঘাত হানতে সক্ষম ভারতীয় বায়ুসেনা। এমনটাই জানালেন বায়ুয়েনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। আগামী ৮ তারিখ বায়ুসেনা দিবস। তার প্রাক্কালে এদিন সাংবাদিক সম্মেলন করছিলেন বায়ুসেনা প্রধান। ধানোয়াকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের ট্যাক্টিক্যাল পরমাণু অস্ত্র নিয়ে বিশ্ব উদ্বিগ্ন। সেক্ষেত্রে, প্রয়োজন হলে বায়ুসেনা কি ইসলামাবাদের পরমাণু অস্ত্র ধ্বংস করতে পারবে? জবাবে ধানোয়া বলেন, আমাদের একটি খসড়া পরমাণু নীতি রয়েছে। সেখানে বলা হয়েছে, শত্রু আমাদের ওপর পরমাণু অস্ত্র ব্যবহার করলে কী করা হবে। ধানোয়া যোগ করেন, যতদূর বায়ুসেনা বিষয়টি জড়িত, এটা বলা যেতেই পারে, শুধুমাত্র ট্যাক্টিক্যাল পরমাণু অস্ত্র নয়, সীমান্তের ওপারে যে কোনও টার্গেটকে খুঁজে খুঁজে তাকে ধ্বংস করার ক্ষমতা রাখে বায়ুসেনা। চিনের মোকাবিলা করার ক্ষমতা আছে ভারতের: বায়ুসেনা প্রধান গতমাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি জানান, ভারতীয় সেনার ‘কোল্ড স্টার্ট ডকট্রিন’-এর মোকাবিলায় তারা স্বল্প-পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে ভারতীয় স্থলসেনার জন্য ‘কোল্ড স্টার্ট ডকট্রিন’ অবলম্বন করে ভারত। এই ডকট্রিন অনুযায়ী, ইউনিফায়েড ব্যাটল গ্রুপের অঙ্গ হিসেবে সেনার বিভিন্ন শাখা আক্রমণাত্মক অভিযান করবে। এদিন, ধানোয়া জানিয়ে দেন, অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে প্রস্তুত ভারত। একইসঙ্গে, দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ারও ক্ষমতা রয়েছে তাদের বলেও জানান এয়ার চিফ মার্শাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget