এক্সপ্লোর

বার হল কাবেরী মামলার রায়, তামিলনাড়ুর ভাগ কমল, আরও জল পেল কর্নাটক

নয়াদিল্লি: অবশেষে বহু বিতর্কিত কাবেরী নদীর জলবণ্টন মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর জলের ভাগ তারা কমিয়ে দিয়েছে, কর্নাটক পেতে চলেছে আরও বেশি জয়। মনে করা হচ্ছে, এই রায় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান বিচারপতি দীপক মিশ্র সহ ৩ বিচারপতির বেঞ্চ বলেছে, নদী কোনও নির্দিষ্ট রাজ্যের হয় না, তাই রাজ্যগুলিকে নদীর জল ভাগাভাগি করেই নিতে হবে। দক্ষিণ কর্নাটকের কোদাগু এলাকা কাবেরী নদীর উৎস। তারপর তা বয়ে যাচ্ছে তামিলনাড়ু, কেরল ও পন্ডিচেরীতে। এতদিন কর্নাটক তামিলনাড়ুকে ছাড়ত ১৯২ থাউজ্যান্ড মিলিয়ন কিউবিক ফিট বা ১৯২ টিএমসিফিট জল, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এবার থেকে তাদের ছাড়তে হবে ১৭৭.২৫ টিএমসিফিট। কেরল আগে যা পেত তাই পাবে। কর্নাটক পাবে অতিরিক্ত ১৪.৭৫ টিএমসি জল। কর্নাটক বিধানসভা ভোটের মাত্র ক’মাস আগে এই রায়, ফলে ক্ষমতাসীন কংগ্রেস দল ভোটের বাজারে এর ফায়দা তোলার চেষ্টা করতে পারে। স্বাভাবিকভাবেই এই রায়কে স্বাগত জানিয়েছে কর্নাটক সরকার, উল্টোদিকে তামিলনাড়ু বলেছে, রায় খতিয়ে দেখে মতামত জানাবে তারা। ২০০৭-এ কাবেরী ওয়াটার ডিসপিউটস ট্রাইবুন্যাল জানায়, লোয়ার কোলেরুন আনিকাট এলাকায় কাবেরী অববাহিকায় মোট জলের পরিমাণ ৭৪০ টিএমসিফিট। এর মধ্যে প্রাকৃতিক কারণে ১৪ টিএমসিফিট জল থাকা জরুরি। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তামিলনাড়ু ও কর্নাটক। তামিলনাড়ু বলে, জল চুক্তিতে কিছু মৌলিক পরিবর্তন আনতে ও কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড তৈরি করতে। উল্টোদিকে কর্নাটক বলে, অববাহিকায় জল কতটা আছে তাতে গুরুত্ব না দিয়ে যেভাবে নির্দিষ্ট পরিমাণ জল ছাড়তে তাদের বাধ্য করা হচ্ছে তা পুরোপুরি বেঠিক। এ যেন ভগবানকে বলা হচ্ছে, রাজ্যে বেশি করে বৃষ্টি দিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget