এক্সপ্লোর

গত এক বছরে বিহারে ৩,৪০০ যুবককে অপহরণ করে বিয়ে দেওয়া হয়েছে, দাবি পুলিশ রিপোর্টে

পটনা: স্থানীয় ভাষায় বলা হয় ‘পকড়ুয়া বিবাহ্’। নাম শুনে সহজেই অনুমেয় যে, কথার মানে জোর করে বিয়ে দেওয়া। এমনই প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে বিহারে। বিশেষকরে প্রত্যন্ত গ্রাম-গ্রামাঞ্চলে। তবে, মজার কথা হল, এক্ষেত্রে নিশানায় বিবাহ-যোগ্য যুবকরা।

বিহার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর গোটা রাজ্যে ৩,৪০৫ যুবককে অপহরণ করে জোর করে বিয়ে দেওয়া হয় একেবারে অপরিচিত যুবতীদের সঙ্গে। অধিকাংশ ক্ষেত্রে ‘পকড়ুয়া বিবাহ্’ সম্পন্ন হয় গান-পয়েন্টে। অর্থাৎ, বরের মাথায় বন্দুক ঠেকিয়ে, তাঁর ও পরিবারের প্রাণনাশের হুমকি দিয়ে বাধ্য করা হয় বিয়ে করতে।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, গতমাসে এক ইঞ্জিনিয়ারকে এভাবেই ‘পকড়ুয়া বিবাহ্’ দেওয়া হয়। এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে জোর শোরগোল পড়ে যায়। ওই যুবকের অভিযোগ, তাঁকে অপহরণ করে বলপূর্বক বিয়ে দেওয়া হয়েছে। সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে ঘর করতে রাজি নন বলেও জানিয়ে দেন তিনি।

বিহার পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ৩,০৭০ জন যুবককে এভাবে অপহরণ করে বিয়ে দেওয়া হয়েছিল। ২০১৫ সালে সংখ্যাটি ছিল ৩,০০০ এবং ২০১৪ সালে ২,৫২৬ জন। প্রতিক্ষেত্রেই হয় ওই যুবকদের বা তাঁদের পরিবারের মাথায় বন্দুক ঠেকিয়ে এই বিয়ে করতে বাধ্য করা হয়েছে বলে জানান আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, পরিসংখ্যান ধরলে প্রতিদিন গড়ে অন্তত ৯টি ‘পকড়ুয়া বিবাহ্’-র ঘটনা ঘটছে বিহারে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। প্রত্যেক জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, আসন্ন বিয়ের মরশুমে এধরনের ঘটনা বাড়তে পারে। ফলে, সতর্ক থাকতে, যাতে ‘পকড়ুয়া বিবাহ্’-র ঘটনা রোখা যায়।

উত্তর বিহারের বন্যাপ্রবণ কোশি অঞ্চলে কাজ করা সমাজসেবক মহেন্দর যাদব জানান, এই প্রথা অস্বাভাবিক নয়। দীর্ঘদিন ধরেই চলে আসছে। তবে, সম্প্রতি সংখ্যা বৃদ্ধি হওয়ার বিষয়টি উদ্বেগজনক। তাঁর দাবি, পণপ্রথার জন্যই এই সামাজিক সমস্যা তৈরি হয়েছে। তিনি জানান, বহুক্ষেত্রে কনের পরিবার পেশাদার অপরাধীদের ভাড়া করে যুবক ও তাঁর পরিবারকে হুমকি দিয়ে বিয়েতে বাধ্য করায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget