এক্সপ্লোর

মুম্বই হামলা: আরও তথ্য চেয়ে পাকিস্তানের কোনও চিঠি আসেনি, জানাল ভারত

নয়াদিল্লি: পাকিস্তানের দাবি উড়িয়ে দিল ভারত। ২০০৮-এর মুম্বই হামলার ব্যাপারে দ্রুত বিচার শেষ করতে ভারতের কাছে আরও তথ্যপ্রমাণ চেয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছিল পাকিস্তান। কিন্তু বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে কোনও ‘নতুন’ অনুরোধই আসেনি। মামলার বিচার দ্রুত শেষ করে সব অপরাধীকে সাজা দিতে পাকিস্তানকে যাবতীয় সহায়তা দিতে ভারত দায়বদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। পরবর্তীকালে এ নিয়ে যোগাযোগ হতেই পারে, বলেছেন তিনি। স্বরূপ সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট। মুম্বই হামলার বিচার ও সব অপরাধীকে সাজা দেওয়ার প্রশ্নে আমরা পাকিস্তানকে সব সাহায্য দিতে তৈরি। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন, ওঁদের বিদেশ সচিব আমাদের বিদেশ সচিবকে চিঠি দিয়েছেন। কিন্তু এ ব্যাপারে কোনও নতুন চিঠি আমরা পাইনি। তিনি যে চিঠির কথা বলছেন, সেটি গত বছরের সেপ্টেম্বরের। সে চিঠির জবাবও দিয়েছেন আমাদের বিদেশ সচিব। মিডিয়া মারফত্ আমরা ২৪ জন সাক্ষীর একটি তালিকার কথা শুনছি। মুম্বই মামলার বিচার শেষ করতে পাকিস্তানের নাকি ওই ২৪ জনকে চাই। কিন্তু এদের ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে পাকিস্তানের তরফে কোনও বার্তা আমরা পাইনি। তবে আমরা যেহেতু পাকিস্তানকে মুম্বই হামলার দ্রুত বিচার শেষ করতে পাকিস্তানকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই আগামী দিনে এ নিয়ে দু দেশের যোগাযোগ হতেই পারে।   এদিকে সার্কভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন উপলক্ষ্যে অগাস্টে পাকিস্তান যেতে পারেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর সরকারের বিবেচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন স্বরূপ। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে রাজনাথের মন্ত্রকই, বলেছেন তিনি। প্রতিবেশী দেশে সফরে গেলে সার্ক সম্মেলনে তো যোগ দেবেনই, তার বাইরেও পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসার আলি খান সহ সার্ক দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা হতে পারে রাজনাথের। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান যাত্রায় তাঁর সঙ্গী হতে পারেন স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি ও মন্ত্রকের অন্য শীর্ষ অফিসাররা। সম্মেলনে সন্ত্রাসবাদ, বেআইনি মাদক, নিষিদ্ধ সামগ্রী, ছোট অস্ত্র চোরাপাচারের মতো ইস্যু আলোচনায় উঠবে। কীভাবে এর সঙ্ঘবদ্ধ মোকাবিলা করা সম্ভব, কথা হতে পারে সে ব্যাপারেও। জানা গিয়েছে, ত্রিস্তরীয় বৈঠক প্রক্রিয়া শুরু হবে যৌথ সচিবদের বৈঠক দিয়ে, তারপর আলোচনায় বসবেন সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীরা। শেষবার এই সম্মেলন বসেছিল কাঠমান্ডুতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget