এক্সপ্লোর

ব্যবসার অনুকূল পরিবেশের ক্ষেত্রে বিশ্বব্যাঙ্কের তালিকায় ৩০ ধাপ এগোল ভারত

নয়াদিল্লি: ব্যবসার অনুকূল পরিবেশের ক্ষেত্রে বিশ্বব্যাঙ্কের তালিকায় এক ধাক্কায় ৩০ ধাপ এগোল ভারত। বিশ্বব্যাঙ্কের 'ইজ অফ ডুয়িং বিজনেস' র‌্যাঙ্কিংয়ে ভারত ১৩০ তম স্থান থেকে এগিয়ে এল ১০০ নম্বরে। কর, লাইসেন্স প্রদান, লগ্নিকারীদের সুরক্ষা, দেউলিয়া সংক্রান্ত বিবাদের মীমাংসার মতো বিবিধ ক্ষেত্রে সংস্কারের কারণেই ভারতের এই অগ্রগতি। গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে এবং পণ্য ও পরিষেবা কর (জিএসটি) রূপায়ণ নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাঙ্কের এই র‌্যাঙ্কিং নিঃসন্দেহে নরেন্দ্র মোদী সরকারকে স্বস্তি দেবে। বিশ্বব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট 'ডুয়িং বিজনেস ২০১৮: রিফর্মিং টু ক্রিয়েট জবস'-এ মোদী সরকারের বিভিন্ন সংস্কার সংক্রান্ত প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৩ থেকে ভারত যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, তারমধ্যে ৩৭ টি সংস্কারের অর্ধেকরই রূপায়ণ হয়েছে গত চার বছরে। এই র‌্যাঙ্কিংয়ে অবশ্য জিএসটি পরবর্তী যে ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়েছে, তা বিবেচনার মধ্যে রাখা হয়নি। জিএসটি-তে সারা দেশে এক বাজার ও এক কর নীতি চালু হয়েছে। গতবার এই র‌্যাঙ্কিংয়ে ১৯০ টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ১৩০। ডুয়িং বিজনেস সূচকের ১০ টির মধ্যে ৮ টিতেই সংস্কার সাধন করে চলতি বছরের পর্যালোচনায় সেরা দশটি উন্নয়ণকারী দেশের মধ্যে অন্যতম ভারত। তালিকায় এই প্রথম ১০০ টি দেশের মধ্যে জায়গা করে নিল ভারত। বড়দেশগুলির মধ্যে র‌্যাঙ্কিংয়ে ভারতই এক ধাক্কা এতটা এগিয়েছে। যে মাপকাঠিগুলিতে ২০১৬-১৭ অর্থবর্ষে ভারত দারুন উন্নতি করেছে সেগুলির মধ্যে রয়েছে ব্যবসা শুরু করার কাজ দ্রুত হওয়া, অনুমতি গ্রহণের ক্ষেত্রে প্রক্রিয়া কম হওয়া, ঋণের সহজলভ্যতা, ক্ষুদ্র লগ্নিকারীদের সুরক্ষা, কর প্রদান ব্যবস্থা সহজ হওয়া। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে আরও কয়েকটি ব্যাপারে উন্নতি হওয়া প্রয়োজন। বর্তমানে কোনও ব্যবসা নথিভূক্ত করার ক্ষেত্রে এখন ৩০ দিন সময় লাগে। ১৫ বছর আগে এক্ষেত্রে ১২৭ দিন সময় লাগত। কিন্তু স্থানীয় উদ্যোগপতিদের ক্ষেত্রে প্রক্রিয়া সংক্রান্ত জটিলতা এখন কোনও কোনও ব্যাপারে রয়ে গিয়েছে। বিশ্বব্যাঙ্কের গ্লোবাল ইন্ডিকেটর গ্রুপের ডিরেক্টর রিতা রামালহো ভারতের এই অগ্রগতিকে বড়সড় বলে অভিহিত করেছেন। বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডে ব্যবসা করার ক্ষেত্রে সবচেয়ে অনুকূল পরিবেশ রয়েছে। এরপর রয়েছে ডেনমার্ক,দক্ষিণ কোরিয়া ও হংকং। আমেরিকা ও ব্রিটেন রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget