এক্সপ্লোর

আইসিসের হুমকি, বাগদাদে ভারতীয় দূতাবাস ও কূটনীতিকদের রক্ষায় মোতায়েন করা হতে পারে সিআরপিএফের সশস্ত্র কম্যান্ডোদের

নয়াদিল্লি: নিষিদ্ধ ঘোষিত ইসলামিক স্টেট (আইসিস)-এর হুমকির মুখে ইরাকের রাজধানী বাগদাদের আল মানসুর এলাকায় ভারতীয় দূতাবাস ও কূটনীতিক কর্মচারীদের নিরাপত্তা, সুরক্ষা দিতে শীঘ্রই আধাসামরিক কম্যান্ডো মোতায়েন করা হচ্ছে বলে সরকারি সূত্রে খবর। ওই কমপ্লেক্সে সশস্ত্র স্কোয়াড বসানোর ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রক। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে (সিআরপিএফ) বলা হয়েছে, এ কাজে তাদের সবচেয়ে যোগ্য, সেরা জওয়ানদের নিয়োগ করতে হবে। এ প্রসঙ্গে জনৈক শীর্ষ সরকারি অফিসার বলেছেন, ইরাকের আইসিস সন্ত্রাসবাদীদের লাগাতার হুমকির পরিপ্রেক্ষিতে অনেকদিন ধরেই কথা হচ্ছিল যে, সেখানকার ভারতীয় দূতাবাসকে পেশাদার নিরাপত্তা কভার দেওয়া উচিত। আধাসামরিক কম্যান্ডোদের সেখানে পাঠানোর উদ্যোগ সেকথা মাথায় রেখেই। যদিও বাগদাদে সশস্ত্র বাহিনী পাঠানোর চূড়ান্ত সবুজ সঙ্কেত শেষ পর্যন্ত দেবে সরকারই। বাগদাদের ভারতীয় মিশনকে সরাসরি নিশানা করে এখনও পর্যন্ত কোনও হামলা হয়নি বটে, তবে রাজধানী শহরে আইসিসের একাধিক সন্ত্রাসবাদী হামলা, আত্মঘাতী হানা, বিস্ফোরণ হয়েছে। ওই অফিসার জানান, প্রস্তাবিত বাহিনী শুধু দূতাবাস চত্বরকেই রক্ষা করবে না, সেখানকার সিনিয়র কূটনীতিক ও কর্মীরা যতবার ওখান থেকে বেরবেন, ঢুকবেন, তাঁদের সুরক্ষার ভারও নেবে। বাহিনীতে ৪৫ থেকে ৫০ জন জওয়ান থাকবে, নেতৃত্ব দেবেন আধাসামরিক বাহিনীর ডিসি পদমর্যাদার একজন অফিসার। গভীর মোটিভেশন আছে এই জওয়ানদের। নকশাল দমন অভিযানে সামিল হয়েছেন তাঁরা। জঙ্গলে যুদ্ধ করায় পারদর্শী এলিট কম্যান্ডোবাহিনী কোবরা-র সদস্য তাঁরা। তবে বাগদাদে এঁদের যেতে হবে আইইডি নিষ্ক্রিয় করার কলাকৌশল শিখে নিয়ে, বিশেষ অভিযান ও পণবন্দিদের উদ্ধার কার্য্য চালানোর ট্রেনিংও নিতে হবে। এই প্রথম বিদেশের মাটিতে বড় দায়িত্ব পালনে পাঠানো হচ্ছে ৩ লাখ জওয়ানের আধাসামরিক বাহিনী সিআরপিএফ-কে। আফগানিস্তানে ভারতীয় দূতাবাস রক্ষার কাজ করছে আইটিবিপি বাহিনী। নেপাল ও কলম্বোয় ভারতীয় দূতাবাসের নিরাপত্তায় রয়েছে সিআইএসএফ ও বিএসএফ।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget