এক্সপ্লোর

পরমাণু অস্ত্রধর নয়, এমন দেশ হিসেবে এনপিটি-তে যোগদানের সম্ভাবনা খারিজ করে দিল ভারত

রাষ্ট্রপুঞ্জ:  পরমাণু অস্ত্রধর নয়, এমন দেশ হিসেবে পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি (এনপিটি)-তে যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ করে দিল ভারত। একইসঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে স্বেচ্ছায় যে এক তরফা নিষেধাজ্ঞা রয়েছে তা পালনে দায়বদ্ধতার কথাও ভারত জানিয়েছে। নিরস্ত্রীকরণ সংক্রান্ত সম্মেলনে ভারতের স্থায়ী প্রতিনিধি আমনদীপ সিংহ গিল বলেছেন, পরমাণু অস্ত্রধর নয়, এমন দেশ হিসেবে এনপিটি-তে যোগদানের কোনও প্রশ্নই নেই। পরমাণু অস্ত্র সংক্রান্ত বিতর্কে অংশ নিয়ে গিল বলেছেন, এনপিটি সম্পর্কে ভারতের অবস্থান সবারই জানা এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। একইসঙ্গে গিল বলেছেন, সমগ্র বিশ্বে প্রসার রোধের লক্ষ্যকে জোরদার করার ক্ষেত্রে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। গিল আরও বলেছেন, এনপিটি-র শরিক না হওয়া সত্ত্বেও পরমাণু নিরস্ত্রীকরণের আকাঙ্খা সহ এর নীতি ও লক্ষ্য মেনে চলে ভারত। পরমাণু অস্ত্র প্রসাররোধের লক্ষ্য জোরাল করতে নিজের অবদান রাখতে ভারত দায়বদ্ধ। উল্লেখ্য, এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য হল পরমাণু অস্ত্র ও অস্ত্রের প্রযুক্তির প্রসার রোধ ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পথ সুগম করা এবং নিরস্ত্রীকরণের উদ্দেশ্য আরও প্রসারিত করা। এই চুক্তি অনুযায়ী, সেই দেশগুলিকেই পরমাণু অস্ত্রধর বলা হয় যারা ১৯৬৭-র ১ জানুয়ারির আগে পরমাণু অস্ত্র তৈরি ও  পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে। গিল বলেছেন, ভারত দায়িত্বপূর্ণ পরমাণু শক্তি সম্পন্ন দেশ। ভারতের প্রথম ব্যবহার নয়-এর ভিত্তিতে ন্যূনতম প্রতিরোধ নীতি রয়েছে। এছাড়াও পরমাণ অস্ত্রহীন দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি রয়েছে ভারতের।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget