এক্সপ্লোর

স্ক্র্যামজেট ইঞ্জিনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ইসরোর, বিশ্বের এলিট তালিকায় ভারত

বেঙ্গালুরু: ভবিষ্যতের মহাকাশ গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যভেদ ভারতের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুগান্তকারী স্ক্র্যামজেট ইঞ্জিনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এর ফলে, বিশ্বের হাতে গোনা কয়েকটি রাষ্ট্রের তালিকায় চলে এল ভারত। রবিবার, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ভোর ৬টা নাগাদ এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। স্ক্র্যামজেট ইঞ্জিন নিয়ে আকাশে পাড়ি দেয় সলিড রকেট বুস্টার অ্যাডভান্সড টেকনলজি ভেহিকল (এটিভি)। জানা গিয়েছে, টেস্ট-রকেটের ফ্লাইট টাইম বা আকাশে থাকার সময় ছিল ৩০০ সেকেন্ড। এর পরে রকেটটি শ্রীহরিকোটা থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে পড়ে যায়। ৩০০ সেকেন্ডের মধ্যেই রকেটের বুস্টার স্টেজ, দ্বিতীয় স্টেজে সলিড রকেটের ইগনিশন, স্ক্র্যামজেট ইঞ্জিনের সময়মতো চালু হওয়া এবং সেকেন্ড স্টেজের সমাপ্তি—সবকিছুই পরিকল্পনামাফিক হয়েছে বলে দাবি ইসরোর। ইসরো জানিয়েছে, প্রথম উৎক্ষেপণেই ‘মাক ৬’ (শব্দের ৬ গুণ) গতি তোলে স্ক্র্যামজেট। উৎক্ষেপণের সময় ওজন ছিল ৩,২৭৭ কিলোগ্রাম। ইসরোর তরফে জানানো হয়, পরীক্ষাটি এতটুকুই ছিল। বলা হয়েছে, উৎক্ষেপণ ছোট হলেও, ভবিষ্যৎ গবেষণার নিরিখে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনের উৎক্ষেপণে কী পরীক্ষা করা হল? ইসরোর তরফে জানানো হয়েছে, এদিন যুগান্তকারী স্ক্র্যামজেট ইঞ্জিনের পরীক্ষা করা হয়েছে। যে কোনও রকেট ইঞ্জিনের প্রয়োজন হয় তরল জ্বালানি এবং অক্সিডাইজারের। অক্সিডাইজার জ্বালানিকে জ্বলতে সাহায্য করে। অক্সিডাইজার হিসেবে ব্যবহার করা হয় অক্সিজেন। ফলে, প্রচলিত রকেটে উৎক্ষেপণের সময় জ্বালানি ও অক্সিজেন ভরতে হয়। এতে একদিকে যেমন রকেটের ভোট ওজন বেড়ে যায়, তেমনই বহন-ক্ষমতাও কমে যায়। স্ক্র্যামজেট ইঞ্জিন থেকে অক্সিজেন টেনে নিতে সক্ষম। ফলে, আলাদা করে অক্সিজেন ভরতে হয় না। এতে, রকেটের ভর একদিকে যেমন কমে যায়, তেমনই রকেটের বহন-শক্তি বৃদ্ধি পায়। ফলে, উৎক্ষেপণের মোট খরচ অনেকটাই কমে যায়। তাই এই ইঞ্জিনকে ‘এয়ার-ব্রিদিং ইঞ্জিন’-ও বলা হয়। বিশ্বে এখনও পর্যন্ত মোট চারটি দেশ এই স্ক্র্যামজেট ব্যবহার করে। বর্তমানে এই ইঞ্জিন পরীক্ষা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র (নাসা), রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। ইসরোর এই সফল পরীক্ষায় শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget